মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুর এর পিতা মকবুল হোসেইনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৮
দেশ রিপোর্ট: ইমাম ও মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুর এর পিতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মকবুল হোসেইন আর নেই। গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সোয়া ১২টায় নর্থ মিডলসেক্স হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। মৃতু্যকালে তিনি স্ত্রী, ৬ সন্তান, ১০ নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে পিতার নামাজে জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে বলে সাপ্তাহিক দেশকে জানিয়েছেন আজমাল মাসরুর। তিনি তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



