|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে পাঁচ কর্মসূচির মাধ্যমে ‘মুনতাদা এইড’র ৬ শ’ হাজার পাউণ্ড সংগ্রহ

যুক্তরাজ্যে পাঁচ কর্মসূচির মাধ্যমে ‘মুনতাদা এইড’র ৬ শ’ হাজার পাউণ্ড সংগ্রহ


প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৮

অান্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুনতাদা এর উদ্যোগে যুক্তরাজ্যে পরিচালিত ৫টি অনুষ্ঠানে প্রায় ৬শ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে। এই অর্থ রোহিঙ্গা মুসলমানদের মধ্যে খুব শীঘ্রই পৌঁছে দেয়া হবে।
মায়ানমারে রাস্ট্রিয় নির্যাতনের শিকার হয়ে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানের জন্য সাহায্য কার্যক্রম অব্যাহত রেখেছে বৃটেনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুনতাদা এইড । গত বছর আগস্টে শুরু হওয়া নতুন সংঘর্ষের পর বাংলাদেশের আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদেরকে সার্বিক সহায়তা দিতে কাজ শুরু করে মুনতাদা এইড। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা প্রদানের মাধ্যমে অসহায় রোহিঙ্গাদেরকে জরুরী ও মানবিক সেবা পৌঁছে দিচ্ছে। মায়ানমার সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিনই বাংলাদেশে প্রবেশ করছে গড়ে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা শরনার্থী। এমন পরিস্থিতিতে নিয়মিত জরুরী সাহায্য সহায়তা অব্যাহত রাখতে হিমসশম খেতে হচ্ছে প্রতিটি সাহায্য সংস্থাকে। সেই সাথে নির্যাতনের শিকার আহত মানুষদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি নানবিধ সহিংসতার শিকার শিশু-কিশোরদের জন্য দিতে হচ্ছে জরুরী মানসিক ও শারিরীক স্বাস্থ্য সেবা। এছাড়াও আছে নির্যাতিত ও গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ ও ইয়াতিমদের পূনর্বাসন ও সহায়তার মত বৃহ্ৎ কর্মকাণ্ড ।

মুনতাদা এইড এ সকল বিষয়কে সামনে রেখে তাদের স্বল্প ও দীর্ঘ মেয়াদী কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিচালনা করতে ভিন্ন ভিন্ন কর্মসূচী ও পরিকল্পনা গ্রহণ করেছে। লন্ডনসহ ইউকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত নানা ধরনের সামাজিক ও বিনোদন মূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে মুনতাদা এইড। এরই ধারাবাহিকতায় ঈমান চ্যানেলের উদ্যোগে অনুষ্ঠিত নাইট অব ভোকালস্ নামের নাশিদ সন্ধ্যা ও বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারদের নিয়ে লাইভ ইসলামীক লেকচার প্রোগ্রাম ‘লাইট আপন লাইট’ কনফারেন্সে চ্যারিটি ফান্ডরাইজিং পার্টনার হিসেবে কাজ করছে মুনতাদা এইড। গত ২৩ ডিসেম্বর শনিবার লুটনের ভ্যেনু সেন্টারে ও ২৪ ডিসেম্বর বার্মিংহ্যামের দ্যা নিউ বিংলি হলে এবং ২৬ ডিসেম্বর লন্ডনের রয়েল রিজেন্সিতে অনুষ্ঠিত হয়ে গেল নাইট অব ভোকালস্ নামের নাশিদ সন্ধ্যা। এ ইভেন্টে অংশ নেয়া দর্শনার্থীদের আন্তরিক প্রচেষ্ঠায় ও তাদের সহায়তায় রোহিঙ্গা শরনার্থীদের জন্য প্রায় ৩‘শ হাজার পাউন্ড ফান্ড সংগ্রহ করা সম্ভব হয়েছে। এবারের নাইট অব ভোকালস্ এ অংশ নিয়েছে, ইউকের সুনামধন্য নাশিদ শিল্পি ওমর ঈসা, কানাডা থেকে আগত শিল্পি সায়েদ, নাশিদ গ্রুপ লাব্বাইক ও ফয়সাল সালাহ।

৩০ ডিসেম্বর শনিবার বার্মিংহ্যামের দ্যা নিউ বিংলি হলে এবং ৩১ ডিসেম্বর রবিবার লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হয় ‘লাইট আপ-অন লাইট’ কনফারেন্স। লাইট আপ অন লাইট কনফারেন্সে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীক স্কলার ও পাবলিক স্পিকার মুসলিম বেলাল, কামাল সালেহ ও লিয়াম আনাটেট স্পেনসার। রোহিঙ্গা শরনার্থীদের নিয়মিত ও দীর্ঘ মেয়াদী সেবা ও সার্বিক সহায়তা অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও সামাজিক সচেতনতা বাড়াতে মুনতাদা এইড এ ধরনের নতুন নতুন কর্মসূচী পরিচালনা করে আসছে। এই দুই কর্মসূচি থেকে প্রায় ১শ হাজার পাউন্ড সংগৃহিত হয়।

“মুনতাদা এইড” তাদের ২৪ টি সহযোগী সংস্থার মাধ্যমে বিশ্বের ১৮টি দেশে মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। জরুরী সাহায্য কার্যক্রমের মাধ্যমে যুদ্ধবিদ্ধস্থ ও দূর্গত এলাকায় দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা ও বিশুদ্ধ পানিসহ আর্তমানবতার সেবায় দীর্ঘদিন ধরে নানাবিধ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের সনামধন্য হৃদরোগ বিষেশজ্ঞ ডাক্তারদের সমস্বয়ে গঠিত মেডিক্যাল টিম বাংলাদেশ ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিনামূল্যে জটিল হৃদরোগের চিকিৎসা ও প্রয়োজনীয় অপারেশন পরিচালনা করছে।

একই সাথে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে ক্রমাগত ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি । বন্যা, জলচ্ছাস বা শরনার্থীসহ যে কোন ধরনের জরুরী ইস্যুতে তাৎক্ষনিক সাহায্য পৌঁছে দিচ্ছে মুনতাদা এইড। দীর্ঘ ৮২ বছরেও রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ায় নির্যাতিত এসকল মানুষকে নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। নিতে হচ্ছে স্বল্প ও দীর্ঘ মেয়াদী নানা পরিকল্পনা। আর এ বৃহৎ পরিকল্পনার অংশ হয়ে বাংলাদেশের পাশে থাকতে চায় মুনতাদা এইড। এ লক্ষ্যকে সামনে নিয়ে নিয়মিত খাদ্য, পানি ও ওষুধ সরবরাহের পাশাপাশি ইয়াতিমদের পূনর্বাসন, বিশুদ্ধ পানির স্থায়ী সমাধানে গভীর ও অগভীর নলকূপ স্থাপন, বিভৎসতার শিকার শিশুদের মানসিক উ্ৎকর্ষতা বিকাশে স্থায়ী ট্রমা সেন্টার, স্বাস্থ্য, পুষ্টি, সাইকোসোশ্যাল সাপোর্ট, শিক্ষাসহ নানাবিধ কর্মকাণ্ড নিয়ে কাজ করছে মুনতাদা এইড। যা ভবিষ্যতের বাংলাদেশকে ক্ষধা ও দারিদ্রমুক্ত সুস্বাস্থের অধিকারি শিক্ষিত সমাজ বিনির্মানে সহায়ক ভূমিকা রাখতে সহায়তা করবে।
মুসলিম এইড এর সাবেক সিইও হামিদ হোসাইন আজাদ মুনতাদা এইড এর সিইও হিসেবে যোগদানের পর থেকে এই চ্যারিটির কার্যক্রম ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। বিশেষকরে বাংলাদেশে মানবিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top