|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মতলিব আর নেই, শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মতলিব আর নেই, শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৮

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম উপদেষ্টা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মতলিব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল গ্রামে তাঁর নিজ বাড়িতে আকস্মিকভাবে ইন্তেকাল করেন।

গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আলহাজ্ব আব্দুল মতলিব স্বস্ত্রীক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে যান। মরহুমের নামাজে জানাজা ওইদিন বাদ আসর পুরুষপাল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর শোকঃ যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মতলিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তিনি বলেন, জনাব আব্দুল মতলিবের সাথে আমার খুবই আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একজন অভিভাবক হিসেবে সব সময় তিনি আমার খোঁজ-খবর নিতেন। তিনি ছিলেন আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ একজন সংগঠক। বিয়ানীবাজার তথা বাংলাদেশের প্রতি তাঁর ছিল নিখাঁদ ভালোবাসা। সারাজীবন তিনি জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার কমিউনিটি হারালো একজন জনদরদী সংগঠক । এদিকে এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন ও নিউহ্যাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ এক বিবৃতিতে আলহাজ্ব আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুম আলহাজ্ব আব্দুল মতলিবের রুহের মাগফেরাত কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top