|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ‘সত্যবাণী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সত্যবাণী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৮

লন্ডন, ৮ মার্চ: কিছু কিছু নামসর্বস্ব অনলাইন সংবাদ মাধ্যমে কপি-পেস্ট, একই হেড লাইন, নিউজের সূত্র না থাকা, বানান ভুল ও মিথ্যা সংবাদ প্রচারের তীব্র সমালোচনা করেছেন বিলেতের সিনিয়র সংবাদিকেরা। তাঁরা বলেন, এতে করে ঐ সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা কমে আসে। তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে অনলাইন সংবাদ মাধ্যম কর্মীদের প্রতি নিদের্শনা প্রদান করেন। গত ১ মার্চ বৃহস্পতিবার বৃটেনের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল সত্যবাণী’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিলেতের সিনিয়র সংবাদিকরা এসব কথা বলেন। গত বছরের ২১শে ফেব্রুয়ারি বৃটিশ মূলধারার সাংবাদিক নেতাদের উপস্থিতিতে ১৯১৬ সালে প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘সত্যবাণী’র উত্তরসুরীর অধিকার নিয়ে ‘ইতিহাস থেকে আগামীর পথে’ শ্লোগান দিয়ে ‘সত্যবাণী’ অনলাইন নিউজ পোর্টাল তাঁর যাত্রা শুরু করে। পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ শাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিলেতের বাংলা মিডিয়ার সিনিয়র সংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক আবু মুসা হাসানের সভাপতিত্বে ও সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাংবাদিক হামিদ মোহাম্মদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, ওয়ানবাংলানিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ সুবহান, সাংবাদিক রাজীব হাসান, ইউকেবিডিটাইমের সম্পাদক আব্দুল কাইয়ূম, ব্রিটবাংলার নির্বাহীসম্পাদক আহাদ চৌধুরী বাবসহ আরো অনেকেই। আলোচনা সভায় বক্তারা ব্রিটেনে বাংলা সংবাদপত্রের বর্তমান অবস্থার প্রেক্ষিতে করনীয়, গঠনমূলক সমালোচনাসহ ব্রিটেনে বাংলা সংবাদপত্রকে ঠিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বক্তারা সময়ের চাহিদা অনুযায়ী অনলাইন সংবাদ মাধ্যমগুলো যে অবদান রেখে যাচ্ছে তারও প্রশংসা করেন। বক্তারা কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে এবং কমিউটির স্বার্থে কাজ করতে সংবাদপত্রের ভূমিকাকে গুরুত্ব সহকারে তুলে ধরেন। নতুন প্রজন্মের কাছে বাংলাকে আকৃষ্ট করার পাশাপাশি ইংরেজীতেও সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্বদেন।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top