|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের তৃতীয়বর্ষ উদযাপন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের তৃতীয়বর্ষ উদযাপন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৮

লন্ডন, ৮ মার্চ : যুক্তরাজ্যে অবস্থিত সৈয়দপুরবাসীর নতুন সংগঠন সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের তৃতীয়বর্ষ উদযাপন ও প্রকাশনা উৎসব ছিল গত ৫ মার্চ, সোমবার। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী সৈয়দপুরবাসীদের মিলনমেলায় অন্যান্য অঞ্চলের লোকজনও এসে যোগ দিয়েছিলেন। সৈয়দপুর যুবল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ সাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সৈয়দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ ইসহাক রাহমান। সংগঠনের পুরো কমিটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেন সৈয়দ শাহ সেলিম আহমদ। স্বাগতিক বক্তব্যে রাখেন সৈয়দ সাদেক আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন যে এ অঞ্চল শুরু থেকেই ছিল শিক্ষা ও সাংস্কৃতিক মানে অনেক উচ্চ। শত শত বছর ধরে এ অঞ্চলের মানুষ মহাভারতের বিভিন্ন রাষ্ট্রসভা থেকে শুরু করে স্থানীক পর্যায়ে বিভিন্ন শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে বৃটিশ ভারতের সময়েও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। তারা উল্লেখ করেন, সমসাময়িকালের ইতিহাসের সঙ্গেও অত্র অঞ্চলের সচেতন জনগণ জাতীয় বিভিন্ন ক্রান্তিকালে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তারা সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের উদ্যোগে এই আয়োজনকে অত্যন্ত সফল ও স্বার্থক একটি অনুষ্ঠান বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে পর্যায়ে ছিল সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ কর্তৃক প্রকাশিত ‘চারণভূমি সৈয়দপুর’-এর মোড়ক উন্মোচন ও র‌্যাফল ড্র। মোড়ক উন্মোচনে অংশ নেন কবি ও কলামিষ্ট ফরীদ আহমদ রেজ, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সুরমার সম্পাদক আহমদ ময়েজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি ও কলামিস্ট ফরীদ আহমদ রেজা, বৃটিশ বাংলা প্রেসক্লাবের সভাপতি ও জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ আবুল কাশেম, বাংলাদেশ রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুহাম্মদ মুখলেছুর রহমান, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আখতার, মেয়র পদপ্রার্থী কাউন্সিলার রাবিনা খান, মেয়র প্রার্থী ড. আনোয়ারা আলী, কাউন্সিলার প্রার্থী লিমা কোরেশী, কাউন্সিলার প্রার্থী সৈয়দ আনসার মিয়া, কাউন্সিলার প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম, কবি সৈয়দ শাহীন, সাংবাদিক মুহাম্মদ জুবের, সুরমার সম্পাদক আহমদ ময়েজ, সানডারল্যাণ্ড আন্তর্জাতিক কমিউনিটি সেণ্টারের চেয়ারপার্সন সৈয়দ খালিদ মিয়া ওলিদ, আবদুর রকিব শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসান, কিডিরমিনিস্টারের সিটি কাউন্সিলার সাজু মিয়া, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, যুবনেতা মুহাম্মদ তারিফ আহমদ, মোহাম্মদ আবুল কালাম, শেখ আনোয়ার বদরুল, সৈয়দ হোসাইন আহমদ, মোস্তাকুজ্জামান খোকন, মুহাম্মদ শাহীদ আহমেদ, সৈয়দ জিয়াউল ইসলাম, শাহ আজম কোরেশী, শফিউল আলম বাবু, সৈয়দ জাবের আহমদ, সৈয়দ শরীফ আহমদ, সৈয়দ মারজানুল হক, সৈয়দ হুমায়ূন রশীদ, সৈয়দ মোশাররফ আহমদ, সৈয়দ সাবির আহমেদ, কবি সৈয়দা তুহিন চৌধুরী, সৈয়দ সাজিদ মিয়া।

আরো বক্তব্য রাখেন- সহ-সভাপতি যথাক্রমে সৈয়দ তারেক আহমদ, সৈয়দ আশফাক আহমদ, মোহাম্মদ খোকন কোরেশী, মোহাম্মদ শহীদুল ইসলাম খান, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সৈয়দ হোসাইন আহমদ সাজনু, মোহাম্মদ সোহেল আহমদ, মোহাম্মদ রায়েস মিয়া, সৈয়দ ফরীদ আলী। যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ সাজিদুর রহমান, শেখ রেজওয়ানুর রহমান, সৈয়দ জামিল আহমদ। সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সৈয়দ সাবির আহমদ, রফিকুল হাসান হিরন। দপ্তর সম্পাদক সৈয়দ মামুন আহমদ, প্রচার সম্পাদক, সৈয়দ আতাউর রহমান, সহ-কোষাধ্যক্ষ মল্লিক বিলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ জামিল আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সুমন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ শুয়েব আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সৈয়দ আলফু মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আবু হেনা রাজা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ এমদাদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ সাজাদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ শাহীন ইয়াসিন। সদস্য যথাক্রমে সৈয়দ নূরুজ্জামান সৈয়দ শাহেদ আহমদ, সৈয়দ শিব্বির আহমদ, মোহাম্মদ আবদুল মালিক, সৈয়দ রুকন আহমদ, সৈয়দ আজিজুল হক অলি, সৈয়দ কামরুল হাসান, সৈয়দ নোম্মান আহমদ, মোহাম্মদ আবদুর রাজ্জাক। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার হেলাল আববাস, সৈয়দ ফররুখ মাস্টার, সৈয়দ রেজাউল হক প্রমুখ।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top