|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বাংলাদেশ সেন্টারের শোকসভায় বক্তারা : এম এ মতলিব ছিলেন একজন ত্যাগী কমিউনিটি নেতা

বাংলাদেশ সেন্টারের শোকসভায় বক্তারা : এম এ মতলিব ছিলেন একজন ত্যাগী কমিউনিটি নেতা

প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৮

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, রাজনীতিবিদ ও বাংলাদেশ সেন্টার লন্ডন’র স্হায়ী সদস্য মরহুম এম এ মতলিব স্মরণে বাংলাদেশ সেন্টার এর উদ্যোগে এক শোক সভা ও মিলাদ মাহফিল ১৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় ।

সেন্টারের ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থায়ী সদস্য আশরাফ উদ্দিন, একে এম ফজলুল হক, সেন্টারের উপদেষ্টা আশেক আহমদ আশুক, আলহাজ্ব মানিক মিয়া (সোনা মিয়া), সাংবাদিক নজরুল ইসলাম বাসন, রউফুল ইসলাম, মৌলানা রফিক আহমেদ, সাংবাদিক কে এম আবু তাহের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, শওকত মাহমুদ, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, শামীম আহমদ, মামুন রশীদ, সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান আতা, মাহবুব আহমদ রাজু, আলী আহমেদ বেবুল, আমিনুল হক জিলু, এম মাসুদ আহমদ, শামীম আহমদ, জবরুল ইসলাম লনি, আমিনুল ইসলাম রাবেল, দিলাল আহমদ, আব্দুল হাকিম হাদি, জাকির হোসেন, আব্দুল হান্নান, আবিদুর রহমান শীমু, কামরুল হোসেন মুন্না, এবাদুর রহমান প্রমুখ । শোক সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম এম এ মতলিব’র বড় ভাই আব্দুস সহিদ ও ছোট ছেলে আব্দুল্লাহ আল মারুফ ।

সভার বক্তারা মরহুম এম এ মতলিব’র কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, এম এ মতলিব ছিলেন একজন ত্যাগী কমিউনিটি নেতা। তাঁর চিন্তা চেতনায় সব সময় ছিল বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে । মৃত্যুর পূর্ব মূহর্ত পর্যন্ত তিনি কমিউনিটির উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ সেন্টার, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনে একজন দক্ষ সংগঠক হিসেবে কমিউনিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ধর্মপ্রাণ ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি সকলের নিকট সমাদৃত ছিলেন। বক্তারা বলেন, তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মতো নিষ্ঠাবান ও দেশপ্রেমিক আরেকজন আব্দুল মতলিবকে এ কমিউনিটিতে সহজে পাওয়া যাবে না ।
শোক সভায় সেন্টারের পক্ষ থেকে একটি শোকবাণী ও শোক বই পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তা গ্রহণ করেন মরহুম এম এ মতলিব’র বড় ভাই আব্দুস সহিদ ও ছোট ছেলে আব্দুল্লাহ আল মারুফ।

শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ সেন্টারের খতিব হাফিজ নাজিম উদ্দিন। উল্লেখ্য, এম এ মতলিব গত ২১ ফেব্রুয়ারি বিয়ানীবাজার উপজেলার পুরুষপাল গ্রামে তাঁর নিজ বাড়িতে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top