|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. কাউন্সিলের উদ্যোগে আলতাব আলী দিবস পালিত

কাউন্সিলের উদ্যোগে আলতাব আলী দিবস পালিত

প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৮

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে ৪ মে শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আলতাব আলী দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তৃতীয়বারের মতো দিবসটি পালন করলো। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো পুস্পস্তবক অর্পন, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচিত্র এবং চিত্র প্রদর্শনী। উল্লেখ্য, এবছরই আলতাব আলী হত্যার ৪০ বছর পূর্তি হওয়ায় অন্যান্যবারের চেয়ে এবারের আয়োজন ছিলো একটু ভিন্ন।

শুক্রবার বিকাল ৬ টায় বারার নির্বাহী মেয়র জন বিগসের পক্ষে আলতাব আলীর নামে রাখা পার্কে অবস্থিত একুশের শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে আলতাব আলীর প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়। এসময় আলতাব আলীর একটি পোট্রেট সেখানে রাখা ছিলো। মেয়রের পাশাপাশি স্পিকার সাবিনা আক্তারের পক্ষ থেকেও ফুল দিয়ে আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই পর্ব শেষে ১ মিনিট নিরবতাও পালন করা হয়। মেয়র এবং স্পিকার নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় কাউন্সিলের একজন কর্মকতা তাদের পক্ষে ফুল দেন। পুরুস্তবক এবং নিরবতা পালনের পর কাউন্সিলের কর্মকর্তা স্টিভ মারী মেয়র জন বিগসের লিখিত বক্তব্য পড়ে শুনান। লিখিত বক্তব্যে মেয়র জন বিগস নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারনে উপস্থিত থাকতে না পারায় দূচ্ঞখ প্রকাশ করে বলেন, আমাদের বারার ইতিহাসে এটি একটি কলংকজনক ঘটনা। শুধুমাত্র গায়ের রংয়ের ভিন্নতার কারনে আলতাব আলীর বেচেঁ থাকার জন্মগত অধিকারকে সেদিন কেড়ে নেয়া হয়।

মেয়র বলেন, আলতাব আলীর নির্মম হত্যাকান্ডকে কেন্দ্র করে জেগেউঠা আন্দোলন প্রমাণ করেছিলো ইস্ট এন্ডে বর্ণবাদ, বৈষম্য এবং ঘৃণার কোনো স্থান নেই। ৪০ বছর হয়ে গেলেও এই ঘটনার ত্পার্য এখনো বিদ্যমান। দিবসটিতে আমরা শুধু আলতাব আলীকেই স্মরণ করিনা, আমরা বর্ণবাদকেও ঘৃণা জানাই। মেয়র হিসাবে যতদিন দায়িত্বে থাকবো ততদিন বর্ণবাদসহ সকল বৈষম্যের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাবো। উল্লেখ্য, বাঙ্গালী যুবক আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে পূর্ব লন্ডনের এডলার স্ট্রীটে বর্ণবাদীদের হাতে নিহত হয়েছিলেন। এই বর্ণবাদী হত্যাটি সমগ্র ব্রিটেনজুড়ে তখন আলোড়ন সৃষ্টি করেছিলো। পরবর্তীতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য হত্যাকান্ডের নিকটবর্তী সেন্ট মেরিস পার্কের নাম বদল করে রাখা হয় আলতাব আলী পার্ক। ২০১৫ সালে মেয়র নির্বাচনের সময় লেবার দলীয় প্রার্থী জন বিগস ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে ৪ মেম্বকে আলতাব আলী দিবস ঘোষণার পাশাপাশি একে কাউন্সিলের উদ্যোগে পালন করা হবে। নির্বাচিত হয়ে মেয়র জন বিগস তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন এবং এ বছর তৃতীয়বারের মতো কাউন্সিলের উদ্যোগে দিবসটি পালিত হলো। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top