|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. বিসিএ নেতৃবৃন্দের সঙ্গে সিলেট চেম্বার প্রেসিডেন্টের মতবিনিময়, সিলেটে আর্ন্তজাতিক ফুড ফ্যাস্টিভাল আয়োজনের ঘোষণা

বিসিএ নেতৃবৃন্দের সঙ্গে সিলেট চেম্বার প্রেসিডেন্টের মতবিনিময়, সিলেটে আর্ন্তজাতিক ফুড ফ্যাস্টিভাল আয়োজনের ঘোষণা

প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৮

লন্ডন, ১১ মে : যুক্তরাজ্য সফররত সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদের সাথে বিসিএ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে মঙ্গলবার দুপুরে বিলেতে বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া বিসিএ’র সাথে সিলেটের ক্যাটারার্স গ্রুপের সেতুবন্ধনের ব্যাপারেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

বিসিএ প্রেসিডেন্ট কামাল ইয়াকুবের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল অলি খানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী, বিসিএ’র চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার, কাউন্সিলার পারভেজ আহমদ, সাবেক সেক্রেটারি জেনারেল এম এ মুনিম, অর্গানাইজিং সেক্রেটারি মিঠু চৌধুরী, প্রেস এন্ড পাবলিকেশনস সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু এবং বিসিএ কেন্ট রিজিওনের প্রেসিডেন্ট এম এ কামরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ বলেন, খুব শীঘ্রই সিলেটের ক্যাটারার্সদের জন্য ফুড হাইজিন বিষয়ে দু’দিনের একটি ট্রেনিং ও সেমিনার আয়োজন করা হবে। যার সহযোগিতা করবে বিসিএ। এছাড়াও বিসিএ’র সহযোগিতায় সিলেটে আন্তর্জাতিক ফুড ফ্যাস্টিভাল আয়োজনের ঘোষণা দেন খন্দকার সিপার আহমদ।

বিসিএ প্রেসিডেন্ট কামাল ইয়াকুব বলেন, সিলেটে রেস্টুরেন্ট ব্যবসায় অনেক সুনাম অর্জন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। অনেকেই সফলতার সাথে এই শিল্পে কাজ করছেন। তবে ফুড হাইজিন, স্ট্যান্ডার্ডসসহ নানা বিষয়ে ইন্টারন্যাশনাল মানদণ্ড বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ বিষটিকে সামনে রেখেই সিলেট চেম্বার এবং বিসিএ ট্রেনিং আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে সিলেটের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। উন্নত হবে খাবারের মান ও রেস্টুরেন্টের হাইজিন ব্যবস্থা।

সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী বলেন, বিসিএ’র সাথে সিলেট চেম্বারের ফলপ্রসু মতবিনিময় প্রবাসীদের সাথে সিলেটবাসীর সর্ম্পককে আরো গভীর করবে। বিশেষ করে বিলেতে বেড়েউঠা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সাথে সিলেটের নতুন প্রজন্মের উদোক্তাদের সেতুবন্ধন তৈরি হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top