|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সেন্ট পলসওয়ে মসজিদ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন

সেন্ট পলসওয়ে মসজিদ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৮

পূর্ব লন্ডনের বার্ডেট রোড এলাকায় সেন্ট পলসওয়ে মসজিদ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ১১ মে শুক্রবার দুপুরে লিওপোলড কমিউনিটি ও কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান আলহাজ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি হেলাল উদ্দিন আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ টিভি ওয়ান-এর উপস্থাপক শায়খ আব্দুর রহমান মাদানী, কাউন্সিলার ডেভিড এডগার, কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার পুরু মিয়া, শাহপরান জামে মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ নূর বকশ, কাউন্সিলার রুহুল আমীন, ড. নূরুল ইসলাম, সুলতান হায়দার জসিম, মাইন্ড এন্ড নেইবার পুলিশ অফিসার মি. আজাদ, পুলিশ অফিসার জেনিফা ফিলিপস-সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বদরুল ইসলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি হেলাল উদ্দিন আহমদ সেন্ট পলসওয়ে মসজিদের যাত্রা শুরু করতে মেয়র জন বিগসের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, স্থানীয় এলাকাবাসীর জন্য আজকের দিনটি আনন্দের। কারণ এই মসজিদে নামাজ পড়া শুরু হওয়ার মধ্যদিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি আশা পূরন হলো। আমরা আশা করবো, এই মসজিদ ও সেন্টারে কমিউনিটির মানুষ যাতে স্থায়ীভাবে তাঁদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এ ব্যাপারে মেয়র জন বিগস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। জন বিগস তাঁর বক্তব্যে বলেন, এই মসজিদ ও কমিউনিটি সেন্টারকে স্থায়ী রূপ দিতে তিনি প্রয়োজনীয় সবকিছু করবেন। তিনি বলেন, মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে দেখে বেশ আনন্দিত হয়েছে। তিনি মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী। টাওয়ার হ্যামলেটসে মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও তিনি জানান।

পরে জুম্মার নামাজ পড়ার মধ্য দিয়ে মসজিদ ও সেন্টারের যাত্রা শুরু হয়। নামাজে ইমামিত করেন শায়খ আব্দুর রহমান মাদানী। নামাজের পর মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, সেন্ট পলসওয়ে মসজিদ উদ্বোধনের দিন থেকেই ৫ ওয়াক্ত নামাজ ও রামাদ্বানে তারাবিহের নামাজ চলছে। মহিলাদের জন্য রয়েছে পৃথক হলে নামাজের সুব্যবস্থা। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top