|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ব্রিকলেন জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত, ৩০ মে লাইভ অ্যাপিলে সহযোগিতার আহবান

ব্রিকলেন জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত, ৩০ মে লাইভ অ্যাপিলে সহযোগিতার আহবান

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৮

দেশ ডেস্ক, ২৫ মে : ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি হেলাল উদ্দিন আলীর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রীন ও বো আসনের এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলেল মেয়র জন বিগস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল শামীম আফজাল, এনটিভি ইউরোপের ডাইরেক্টর মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল কাওনাইন বলেন, ব্রিকলেন জামে মসজিদ বাংলাদেশীদের পরিচালিত ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদ বাঙালি কমিউনিটির বিশাল অর্জন। তিনি বলেন, মসজিদের সহযোগিতায় আমাদের সকল মুসলমানদের এগিয়ে আসা প্রয়োজন। ব্রিকলেন জামে মসজিদের সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের কাছেও আবেদন জানাবেন বলে তিনি উল্লেখ করেন। মসজিদ ট্রাস্টের প্রেসিডেন্ট আলহাজ্ব সাজ্জাদ মিয়া আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি ব্রিটিশ সরকারের একটি লিস্টেট বিলডিং। বৃহৎ এ বিলডিংয়ের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। বিশাল অংকের অর্থের উৎস মসজিদের মুসল্লিদের দান। মসজিদের করজে হাসানা বাবদ একশত ত্রিশ হাজার পাউন্ড এবং মেরামতের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। প্রতি বছরের ন্যায় এ বছরও ব্রিকলেন মসজিদ লাইভ ফান্ডরেইজিং আপিলে অংশ নিচ্ছে। আগামী ১৪ রামাদ্বান ৩০ মে বুধবার স্কাই চ্যানেল ৭৫৭ এনটিভি ইউরোপে লাইভ ফান্ডরেইজিং করতে যাচ্ছে ব্রিকলেন জামে মসজিদ। ফান্ডরেইজিংয়ে সকলের উদাত্ত সহযোগিতার আহবান জানান তিনি।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ থেকে আগত এডভোকেট মোশারফ হুসেন কাজল, ড. খিজির হায়াৎ, কাউন্সিলর এ এম চুনু, কাউন্সিলর হুমায়ুন কবির, মসজিদ কমিটির ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল গফুর খালিসদার, হরমুজ আলী, নুরুল হক লালা মিয়া প্রমুখ।

ইফতার মাহফিলে বিশ্বের নিপীড়িত, অবহেলিত মানুষের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. সৈয়দ ইরশাদ আহমেদ আল বুখারী।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top