|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. কাউন্সিলার প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থনে কমিউনিটি নেটওয়ার্কিং অনুষ্ঠিত

কাউন্সিলার প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থনে কমিউনিটি নেটওয়ার্কিং অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২

গ্রেটার ম্যানচেষ্টারের রচডেল বারা কাউন্সিলের কিংসওয়ে ওয়ার্ডে কনজারভেটিভ পার্টির কাউন্সিলার প্রার্থী সাংবাদিক ইব্রাহিম খলিলের সমর্থনে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে নেটওয়াকিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল মঙ্গলবার রাতে কমিউনিটির প্রাণকেন্দ্র বাংলাদেশ এসোসিয়েশন এন্ড কমিউনিটি প্রজেক্ট (বিএসিপি) হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে রচডেলে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মূলধারার রাজনীতিতে বৃটিশ বাংলাদেশীদের এগিয়ে আসতে হবে। কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি কিংবা লিবডেম পার্টি সকল দলেই আমাদের প্রতিনিধি থাকা দরকার। এর মাধ্যমে মূলধারায় বাংলাদেশী কমিউনিটির আরো পরিচিতি, শক্তি ও সুনাম বৃদ্ধি পাবে। বিশেষ করে, রচডেল কাউন্সিলে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব বাড়াতে কমিউনিটির সবাইকে একযোগে কাজ করা উচিত। ইব্রাহিম খলিলের বিজয়ের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিতে আরো একজন কাউন্সিলার পাওয়া সুনিশ্চিত হবে। তাই দল মতের উর্ধ্বে উঠে তাকে বিজয়ী করতে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কিংসওয়ে ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ইব্রাহিম খলিল। তিনি কিংসওয়ে ওয়ার্ডে কনজারভেটিভ পার্টির বিজয়ের সম্ভাবনা এবং তাঁর ক্যাম্পেইন পরিকল্পনা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সুপরিচিত ব্যবসায়ী আসকির বেগ, আওয়ামীলীগ নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মুজিবুর রহমান, রচডেল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল বাসিত, রচডেল বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব বশির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশনের নেতা শাহেদ মালেক, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দাল মিয়া, চ্যানেল এস’র রচডেল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ জামাল আহমেদ মিজান, কমিউনিটি এক্টিভিস্ট ও ড্রাইভিং ইন্সট্রাক্টর ছালিক মিয়া, সেচ্ছাসেবক লীগ রচডেলের সভাপতি আবু বক্কর ও রচডেল যুবদল নেতা শিশু মিয়া, ব্যবসায়ী ছানু মিয়া, নর্থ ইংল্যান্ড ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারী মহসিন আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট জাহেদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট কয়েছ আহমেদ ও তরুণ কমিউনিটি এক্টিভিস্ট ফেরদৌস আহমদ ও তরুণ কমিউনিটি এক্টিভিস্ট ইমরান খান, দিনারপুর সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মিলাদুর রহমান, রচডেল যুবদল নেতা আহাদ মিয়া ও ব্যবসায়ী মাসুদ আহমদসহ আরো অনেকে।

উল্লেখ্য, আগামী ৫ মে অনুষ্ঠিত হবে বৃটেনের স্থানীয় সরকার নির্বাচন। এবারের নির্বাচনে রচডেল কাউন্সিলে ইব্রাহিম খলিল হচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পাওয়া একমাত্র এশিয়ান অরিজিন প্রার্থী। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top