|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার শিক্ষা সফর সম্পন্ন

খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার শিক্ষা সফর সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২২

নির্ধারিত কর্মী, দায়িত্বশীল ও সুধীজনদের অংশগ্রহণে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার দিনব্যাপী শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। গত ২১ আগস্ট রোববার সকাল সাড়ে নয়টায় নির্ধারিত ডেলিগেটরা পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের সামনে এসে জড়ো হন।

লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিনের পরিচালনায় সফর শুরুর পূর্বে শিক্ষা সফরের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে উপস্থিতির সামনে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।

পরে যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহ নূর মিয়ার মোনাজাতের মাধ্যমে পূর্ব নির্ধারিত স্থান শিক্ষার নগরী কেমব্রিজের উদ্দেশ্যে বাসের সফর শুরু হয়।

শিক্ষা সফরের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ইউরোপের ইসলামী ঐতিহ্যের নিদর্শন দৃষ্টি নন্দিত কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন, মসজিদের প্রতিষ্ঠাতা,কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল হাকিম মুরাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়, দুপুরের খাবার গ্রহণ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস পরিদর্শন, স্থানীয় আলেম উলামা ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সাংগঠনিক বিষয়ে বক্তৃতা।

শিক্ষা সফরে বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ্ব মাষ্টার আমির উদ্দিন আহমদ, শিক্ষাবিদ অধ্যাপক মিছবাহ উদ্দিন,কবি সৈয়দ রফিকুল হক, যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ সদস্য হাফিজ মনজুরুল হক, লন্ডন মহানগর শাখার সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সহ সেক্রেটারী হাফিজ মাওলানা নোমান হামিদী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,মুফতি আহমদ হোসাইন।

এসময় আরো উপস্থিত ছিলেন লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান সিরাজ, হাফিজ ওলীউর রহমান, মুহাম্মদ আজমির সুলতান, মুহাম্মদ মুছা আহমদ চৌধুরী,মাসুম আহমদ প্রমুখ। পরিশেষে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের দোয়ার মাধ্যমে সফরের পরিসমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top