|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গুম দিবসে বিবিসি অফিসের সামনে মানববন্ধন : বাংলাদেশে গুম-খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা

গুম দিবসে বিবিসি অফিসের সামনে মানববন্ধন : বাংলাদেশে গুম-খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২

খালেদ মাসুদ রনি :: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে লন্ডনে মানববন্ধন করেছে সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স ইন বাংলাদেশ। মানবাধিকার পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরার দাবীতে ও গুমের শিকার ব্যক্তিদের স্মরণে গত মঙ্গলবার (৩০ আগষ্ট) স্থানীয় সময় দুপুর ১২ টায় বিবিসির প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের প্রধান সমন্বয়কারী মানবাধিকার কর্মী ও যুব সংগঠক সোয়ালেহীন করিম চোধুরীর সভাপতিত্বে ও অন্যতম সংগঠক ও সাবেক ছাত্রনেতা আব্দুল কাইয়ুমের পরিচালনায় বিপুল সংখ্যক বাংলাদেশী বিভিন্ন ধরণের প্লেকার্ড প্রদর্শনের পাশাপাশি মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন। অনেকের হাতে ছিলো গুমের শিকার ব্যাক্তি-পরিবার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবী সংবলিত প্লেকার্ড।

মানববন্ধন শেষে সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমেদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) সিদ্দিক, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সিনিয়র নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন, এমদাদ হুসেন টিপু, ওয়াদুদ আলম ও মানবাধিকার কর্মী তাসলিমা তাজ।

বক্তারা বলেন, বিগত প্রায় এক যুগ থেকে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী মতকে দমন করতে গিয়ে দেশে গুম ও খুনের মাধ্যমে এক আতঙ্কের সংস্কৃতি চালু করেছে। বাংলাদেশে আজ মত প্রকাশের কোনো অধিকার নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আছে মানবাধিকার লঙ্ঘনের অকাট্য প্রমাণ। এমন পরিস্থিতিতে বিবিসির মতো মূলধারার মিডিয়াকে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে সঠিক মানবাধিকার পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরার ও মানবাধিকার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবী জানান।

সভায় সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন যুবনেতা দেওয়ান আব্দুল বাসিত, আব্দুল জলিল চৌধুরী খোকন, সাবেক ছাত্রনেতা আমজাদ হুসেন মানিক, হুমায়ুন কবির হিমু, দিপু চৌধুরী, আব্দুল গাফফার গুটলু, জাকির হুসেন, এস রহমান রাব্বি, জাবের চৌধুরী, মুজিবুর রহমান, সাংস্কৃতিক সংগঠক রাজ হাসান, মোহাম্মদ সাইদুল ইসলাম, যুবনেতা বাবুল গণি, আহমেদ আলী, তানবির আহমদ তারেক, আহসানুল আম্বিয়া শুভন, আনছার আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদিন বেলা দুইটায় লন্ডনের বৃটিশ পার্লামেন্টের সামনে গুম দিবস উপলক্ষে আরো একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারের গুম-খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন এবং আয়না ঘর নামক বন্ধিশালা বন্ধ করার দাবী জানান। তারা বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে ভিন্ন মতের মানুষকে গুম করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। সভায় বক্তব্য রাখেন, গুমের শিকার হওয়া ব্যাক্তি ও পরিবারে সদস্যরা।

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top