|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সপ্তম ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচিতে ব্যাপক সাড়া : শতশত নন-মুসলিমের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মস্ক

সপ্তম ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচিতে ব্যাপক সাড়া : শতশত নন-মুসলিমের পদচারণায় মুখরিত ছিলো ইস্ট লন্ডন মস্ক


প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২

লন্ডন, ৫ সেপ্টেম্বর ২০২২: নানা ধর্ম ও বর্ণের বিপুল সংখ্যক নন-মুসলিমের অংশগ্রহণে যুক্তরাজ্যে সপ্তম বারের মতো উদযাপিত হলো ‘ভিজিট মাই মস্ক’ কর্মসূচি । ৩ ও ৪ সেপ্টেম্বর শনি এবং রবিবার যুক্তরাজ্যের দুই শতাধিক মসজিদ নন-মুসলিম নারী পুরুষ ও শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় । রোববার ইউরোপের অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ মুসলিম-অমুসলিমদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে । সারাদিনই দলে-দলে আসতে থাকেন খৃস্টান, ইহুদীসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ । তাঁরা মসজিদের ভেতর ঘুরে দেখেন । মসজিদ যে উপসনার স্থান, এখানে গোপনীয় কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়না- এ ধরনেরই একটি স্বচ্ছ ধারণা নিয়ে ফিরে যান তারা।
অন্যান্য মসজিদের মতোই ইস্ট লন্ডন মসজিদ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা ছিলো। এলএমসি’র গ্রাউন্ড ফ্লোরে ছিলো ইসলামের না প্রদর্শনী এবং মারিয়াম সেন্টারের দু’তলায় বারাকা খান গ্যালারিতে ছিলো মস্ক আর্কাইভ এক্সিবিশন ও প্রশ্নোত্তর সেশন । এক্সিবিশনে প্রায় ৯০০ বছরের পুরনো হাতেলেখা কুরআন শরীফ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো নন-মুসলিমদেরকে মসজিদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখানো, মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে ডুকমেন্টারি প্রদর্শন, জামাতে নামাজ পড়ার দৃশ্য দেখানো, মুসলমানদের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রদর্শনী, চিলড্রেন এক্টিভিটি কর্ণার ও চা-কেক আপ্যায়ন।
বিকেলে এলএমসি গ্রাউন্ড ফ্লোরে ছিলো সমাপনী আলোচনা অনুষ্ঠান । এতে সংক্ষিপ্ত বক্তব্যে ইস্ট লন্ডন মসজিদের ফাইন্যান্স এন্ড এনগেইজমেন্ট ডাইরেক্টর দেলওয়ার খান বলেন, মসজিদ যে উপাসনার স্থান, এখানে গোপনীয় কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়না- এই বার্তাটি নন মুসলিমদের মধ্যে পৌঁছে দিতেই ভিজিট মাই মস্ক এর আয়োজন । ইস্ট লন্ডন মস্ক ২০১৫ সাল থেকে জাতীয় এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে । তিনি বলেন, মুসলমানদের সম্পর্কে নন-মুসলিমদের নেতিবাচক ধারণা দূর করতে মুসলমানদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা আমাদেরকে গুটিয়ে রাখলে চলবে না । নন মুসলিমদের সঙ্গে মিশতে হবে।
সারাদিন বিভিন্ন ব্যক্তিবর্গ মসজিদ পরিদর্শনে আসেন । ইস্ট লন্ডন মস্ক ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আইয়ুব খান দুপুরে ভিজিট মাই মস্ক-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং মিডিয়ার সাথে কথা বলেন । তিনি ‘ভিজিট মাই মস্ক’ কর্মসুচি বাস্তবায়নে যারা ভুমিকা রেখেছেন সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০১৫ সালে মুসলিম কাউন্সিল অব বৃটেন (এমসিবি) ভিজিট মাই মস্ক কর্মসূচি উদ্বোধন করে । প্রথম বছরই নন-মুসলিমদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। ওই বছর যুক্তরাজ্যের ২০টি মসজিদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে । পরের বছর ২০১৬ সালে দ্বিতীয় অপেন ডে’তে অংশগ্রহণ করে ৮০টি মসজিদ। ২০১৭ সালে তৃতীয়বারের মতো আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে দেড়-শতাধিক মসজিদ । এরপর ২০১৮ ও ২০১৯ সালে সারাদেশের প্রায় ১৮০টি মসজিদে ব্যাপকভাবে এই কর্মসূচি পালিত হয় । তবে কোভিড-১৯ এর কারণে ২০২০ সালে ভার্চূয়ালি আয়োজন করা হলেও ২০২১ সালে আয়োজন করা সম্ভব হয়নি । কোভিডের পর এই প্র্রথম মানুষের শারিরীক উপস্থিতিতে ভিজিট মাই মস্ক ওপেন ডে উদযাপিত হলো।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top