|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্যাংক হলিডের সময় নাইট্রাস অক্সাইডের বেচাকেনা ব্যাহত করেছেন টাওয়ার হ্যামলেটসের অফিসাররা

ব্যাংক হলিডের সময় নাইট্রাস অক্সাইডের বেচাকেনা ব্যাহত করেছেন টাওয়ার হ্যামলেটসের অফিসাররা


প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২

সুনির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করে ব্যাপক টহলের মাধ্যমে গত ব্যাংক হলিডে সপ্তাহাতে ওয়াপিং এ অনুষ্ঠিত মিউজিক ইভেন্টে নাইট্রাস অক্সাইড (নক্স) এর সরবরাহ অর্থাৎ কেনাবেচা ব্যাহত করা হয়।

টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার (থিও) এবং স্পেশালিস্ট সাবস্ট্যান্স মিসইউজ ইন্টারভেনশন টিম (এসএসএমআইটি) এর সদস্যরা প্রচলিত লাফিং গ্যাস হিসেবে পরিচিত নক্স বা নাইট্রাস অক্সাইড বিক্রিকারী গ্যাংদের মোকাবেলায় বিশেষ তৎপরতা চালান। এনওএক্স বা নক্স ব্যবহারের ফলে বি১২ এর ঘাটতি, চেতনা হারানোর মত গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, এমনকি পক্ষাঘাতে আক্রান্ত এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্যাংক হলিডে উইকেন্ডে ওয়াপিং এর ই১ ক্লাব এবং টোব্যাকো ডক আয়োজিত মিউজিক ইভেন্টে ৬ হাজারের মত লোক অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত শনিবার টহলরত থিওরা অনুষ্ঠান স্থল এর আশেপাশে নক্স বিক্রিকারী অনেকগুলো গ্রুপকে ছত্রভঙ্গ করে দেন। এসময় তারা ৫টি বড় আকারের রিফিল নক্স ক্যানিস্টার এবং ১৪০টি ছোট সিলভার ক্যানিস্টার বাজেয়াপ্ত করেন।

এসময় অফিসাররা নাইট্রাস অক্সাইড বিক্রির চেষ্টা কারীদের সাথে এই পদার্থের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কেও কথা বলেন। তারা এটি বিক্রির দায়ে বেশ কয়েকটি জরিমানা করেন।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিনোদনমূলক ব্যবহারের জন্য নাইট্রাস অক্সাইড সরবরাহ বা আমদানি করা বেআইনি। কাউন্সিলের হস্তক্ষেপের পর, সকল নক্স বিক্রেতা প্রথম দিনই উৎসব ছেড়ে চলে যায় এবং দিনের শেষে মাটিতে খুবই কম সংখ্যক নক্স ক্যানিস্টার পড়ে থাকতে দেখা গেছে।
দ্বিতীয় দিনে, নাইট্রাস অক্সাইড বিক্রি করে এমন কোন গ্রুপ বা ব্যক্তির ইভেন্টে উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

পরিবেশ এবং জলবায়ু বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর কবির হোসেইন বলেন, নক্স ব্যবহারকারীদের জন্য এটি গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে, এটি তরুণদের পুরো জীবনকে পঙ্গু করে দিতে পারে। এছাড়া অসামাজিক আচরণ জনিত কার্যকলাপের সাথেও এর স¤পর্ক রয়েছে। যেমন ফেলে দেওয়া ক্যানিস্টার আমাদের বারাকে নোংরা করছে অহরহ।

তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসে নক্স বিক্রি করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নক্স ব্যবহারের বিরুদ্ধে র্ক্যাকডাউন চালিয়ে যাবো। আমাদের এই প্রচেষ্টার মধ্যে রয়েছে, এর স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে এটির বিক্রেতা ও ব্যবহারকারীদের ভালোভাবে বুঝানো এবং যারা এটি অবৈধভাবে বিক্রি করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

তিনি বলেন, আমাদের তরুণ সম্প্রদয় এবং কমিউনিটির সার্বিক স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব রোধ করতে আমরা এই সমস্যা মোকাবেলায় আমাদের কাছে যতটুকু ক্ষমতা আছে, তা ব্যবহার করে যাবো।

কেবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজ, কাউন্সিলর অহিদ আহমদ বলেন, নক্স ব্যবহার এবং এর সাথে স¤পর্কিত অসামাজিক আচরণজনিত কার্যকলাপ টাওয়ার হ্যামলেটস জুড়ে একটি ক্রমবর্ধমান সমস্যা। তাই, এর বিক্রিকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আমরা দৃঢ় পদক্ষেপ নিতে পিছপা হবো না।

তিনি বলেন, নক্স এর ক্যানিস্টার গুলি যত্রতত্র ফেলায় কেবল পরিবেশকেই কুৎসিত দেখায় না, নক্স ব্যবহারের কারণে চিৎকার চেচামেচি জনিত শব্দ উপদ্রব এবং অন্যান্য এএসবি (অসামাজিক আচরণ) জনিত সমস্যাগুলি ও এর সাথে জড়িত থাকে। আমরা জানি যে, অসামাজিক আচরণজনিত কার্যকলাপ নিয়ে আমাদের বাসিন্দারা সত্যিই খুবই উদ্বিগ্ন এবং আমরা তাই এই সমস্যার মূল কারণগুলো মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। টাওয়ার হ্যামলেটসকে প্রত্যেকের বসবাসের জন্য একটি দুর্দান্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই আমরা।

অভিযানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর অহিদ আহমদ বলেন, এই অভিযানের মধ্য দিয়ে এই বার্তা পরিষ্কারভাবে দেয়া হলো যে, টাওয়ার হ্যামলেটসে নক্স ডিলারদের কোন অবস্থাতেই স্বাগত জানানো হয় না।

এই উৎসবকে টার্গেট করা ছাড়াও থিও এবং এসএসএমআইটি অফিসাররা বারার পরিচিত নক্স হট¯পট হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও টহল দিয়েছেন। এসময় ৭টি বড় রিফিল ক্যানিস্টার এবং ৪০০টিরও বেশি ছোট সিলভার ক্যানিস্টার জব্দ করা হয়। এসময় নক্স বিক্রির জন্য ৮টি জরিমানা করা হয়। গত বছর, কাউন্সিল নাইট্রাস অক্সাইড ব্যবহারের সাথে যুক্ত অসামাজিক আচরণ মোকাবেলায় সহায়তা করতে একটি বারা-ব্যাপি পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার (পিএসপিও) চালু করে। বারার যত্রতত্র পড়ে থাকা নাইট্রাস অক্সাইড ক্যানিস্টার অপসারণ এবং নক্স এএসবি হট¯পট সম্পর্কে বাসিন্দারা টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইটে গিয়ে রিপোর্ট করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top