|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দ্বিতীয় সার্বজনীন গোলাপগঞ্জ উৎসবে মরণোত্তর সম্মাননা পেলেন খন্দকার ফরিদ উদ্দিন

দ্বিতীয় সার্বজনীন গোলাপগঞ্জ উৎসবে মরণোত্তর সম্মাননা পেলেন খন্দকার ফরিদ উদ্দিন

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২

দ্বিতীয় সার্বজনীন গোলাপগঞ্জ উৎসবে গোলাপগঞ্জের কৃতী সন্তান খন্দকার ফরিদ উদ্দিনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলে তাকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় মরহুমের ছেলে খন্দকার মহি উদ্দিনের হাতে সম্মাননা পদক প্রদান করেন দ্বিতীয় সার্বজনীন গোলাপগঞ্জ উৎস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মো. দিলওয়ার হোসেন ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি আব্দুল হাই।

সম্মাননা পদক পেয়ে মরহুমের ছেলে খন্দকার মহি উদ্দিন গোলাপগঞ্জ উৎস উদযাপন কমিটির সবাইকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, খন্দকার ফরিদ উদ্দিন ১৯৪১ সালের ২ জানুয়ারি গোলাপগঞ্জ থানার গোলাপগঞ্জ ইউনিয়নের চৌঘরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুন নূর ও মায়ের নাম লতিফা খাতুন। ফরিদ উদ্দিন ১৯৬৩ সালের ১ অক্টোবার জব ভাউচারে ইংল্যান্ডে যান এবং ক্যাটারিং ব্যবসায়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। লন্ডন যাবার আগে টেইলারিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। লন্ডনে আসার পরে তিনি একই পেশায় এবং ১৯৬৮ সালে নিজস্ব গার্মেন্টস ফেক্টরি চালু করে অল্পসময়ে মধ্যে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠালাভ করেন।

ফরিদ উদ্দিন ইংল্যান্ডে আসার প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তথা বর্ণবাদ-বিরোধী আন্দোলন, ইমিগ্রেশন, হাউজিং-সমস্যা ইত্যাদি আন্দোলনে প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ৬-দফা আন্দোলন, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও একজন দেশপ্রেমিক স্বাধীনতাকামী নাগরিক হিসেবে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ দলীয় সদস্য হিসেবে কাজ করেন।

১৯৭৭ সামরিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব প্রদান, বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র চালু, দেশে প্রেরিত অর্থের ন্যায্য-মূল্য প্রদান ও সিলেট বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ইত্যাদি দাবিগুলো ক্রমান্বয়ে পূরণের অঙ্গিকার করে তার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তখন ফরিদ উদ্দিন তার রাজনৈতিক সহযোগিরা বিএনপিতে যোগ দেন। কিন্তু পরবর্তীকালে শুধু দ্বৈত-নাগরিকত্ব ছাড়া অন্যান্য দাবিগুলো বিএনপি সরকার বাস্তবায়িত না করায় ১৯৮১ সালে তিনি তৃতীয় বারে মতো দল বদল জাতীয় পার্টি যুক্তরাজ্য শাখায় যোগদান করেন।

ফরিদ উদ্দিন ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সেন্টারের অন্যতম ট্রাস্ট্রি এবং ট্রেজারার, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ট্রেজারার, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ইউকে’র অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি এবং গ্রেটার লন্ডন ক্যাটারার্স এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা-সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। খন্দকার ফরিদ উদ্দিন ২০২০ সালের ১ এপ্রিল লন্ডনে মৃত্যুবরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top