|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মেলন সম্পন্ন

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মেলন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুইট হলে বিপুল সংখ্যক মানুষ সম্মেলনে অংশ নেন।

এতে সংগঠনের ফাউন্ডার্স উপদেষ্টা ও আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ফাউন্ডার্স সেক্রেটারি কামরুজ্জামান খাঁন কমরু, ও ফাউন্ডার্স জয়েন্ট সেক্রেটারি এম লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মাহফুজ আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার ফর পলিটিক্যাল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কেমডেনের মেয়র নাসিম আলী, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক ¯পীকার আহবাব হোসেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমাস এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ট্রেজারার আতাউর রহমান কুটি, বিসিএর সাবেক সেক্রেটারি অলি খাঁন, ট্রেজারার সাইদুর রহমান বিপুল, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজার এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট আব্দুল মালিক, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার জ্যোৎস্না ইসলাম, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার রহিমা রহমান, কাউন্সিলার মুহিব চৌধুরী, কাউন্সিলার সাইদা লাভলী চৌধুরী, উপদেষ্টা মাসুদ আহমদ, উপদেষ্টা আব্দুল জলিল আসদ্দর, সাবেক ছাত্রনেতা আলকাস আহমদ, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, উপদেষ্টা রুহুল আমিন, উপদেষ্টা শেখ সালামত তালুকদার, আফজাল মোহিত, মুহিবুর রহমান, ও মোশাহিদ আহমদ সহ বৃটেনের বিভিন্ন শহরের কাউন্সিলার ও মৌলভীবাজার জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঐক্যের বন্ধন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারপার্টির পর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সৈয়দ শামীম ইসলামকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন সানিকে ট্রেজারার ও মোহাম্মদ রাসেল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী।

মহিলা সম্পাদক হেলেন ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক শিবলু রহমান এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী শতাব্দী রায়,সাজেদা কামাল শেফালী সোহেল ইসলাম, শিবলু রহমান, সাঈদা লাভলী চৌধুরী, মুজিবুর রহমান জসিম, অনু দেব, অসিত দে, সহ বৃটেনের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করে সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেন। কবিতা আবৃত্তি করেন কবি আসমা মতিন,ও আব্দুর রব, যন্ত্র সংগীত ও সাউন্ড ব্যাবস্থাপনায় ছিলেন অমিত দে, তানিম আহমেদ, ও শামসুল জাকী স্বপন।

অনুষ্ঠানে আগতরা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবি বাস্তবায়নে বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দীপ্ত শপথ নিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ শামীম ইসলাম, শফিকুর রহমান, শামীম চৌধুরী, শেখ আব্দুল রউফ তালুকদার, আমজাদ হোসেন সানী, আমিনুর রহমান কাবিদ, রাঁধা কান্ত ধর, শেখ জাহেদ জসিম, শাহাজান সিরাজ তপু, তোফায়েল খাঁন, শাহ শাফি কাদির, হেলেন ইসলাম, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, মো: মুহিবুর রহমান মুহিব, আমিনুর রহমান চৌধুরী, মাহফুজ আহমেদ, সাদিকুর রহমান, সৈয়দ রুয়েজ আহমেদ, মাহবুবুর রহমান শিবলু, সাইফুল হক খালেদ, তাজুল ইসলাম, আতিক লাকী আজিজুর রহমান মুন, মোহাম্মদ শামীম, আনোয়ার মিয়া, মনসুর চৌধুরী, সোহেল আহমদ, জুবের আহমদ, মো: মুহিবুর রহমান,জুবেল আহমদ বেলাল, রিংকু আহমদ, সৈয়দ সোয়েব আহমেদ, নিয়ামত খাঁন, সৈয়দ শাফিউল আহমেদ শাহ, গোলাম কিবরিয়া, বদর উদ্দিন চৌধুরী বাবর, দেওয়ান মসকুর আহমেদ চৌধুরী টুটুল, আক্তারুজ্জামান খাঁন জাকির, শাহজাহান তালুকদার শাওন, মোঃ ফজলু মিয়া, জুয়েল খাঁন, বুলু আহমদ, আতিক রহমান, বেলাল আহমদ (সুহেল) ও ইউনুছ আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top