রোমান রোড বো নেইবারহুড প্ল্যানিং রেফারেন্ডাম ১৩ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
টাওয়ার হ্যামলেটস বারার রোমান রোড বো নেইবারহুড প্ল্যানিং এর ওপর রেফারেন্ডাম বা গণভোট আগামী ১৩ অক্টোবর বৃহ¯পতিবার অনুষ্ঠিত হবে।
এই গণভোটে স্থানীয় নেইবারহুড প্ল্যান এলাকার যোগ্য ভোটারদের (যারা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত) কাছে এটা জানতে চাওয়া হবে যে, এই এলাকার প্ল্যানিং এপ্লিকেশনগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় রোমান রোড বো নেইবারহুড প্ল্যান তারা ব্যবহার করতে চান কি না।
টাওয়ার হেমলেটসের এই ওয়েবসাইট ভিজিট কেও ইলেকশন এন্ড ভোটিং সেকশনে গিয়ে এতদসংক্রান্ত সময়সূচি, নেইবারহুড প্ল্যান, রেফারেন্ডাম বা গণভোটের নোটিশ ইত্যাদি সকল তথ্য কাউন্সিলের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। এছাড়া আপনি এই নেইবারহুড প্ল্যান এরিয়ার মধ্য বাস করেন কি-না সেটাও জানতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি


