খাদ্য বর্জ্য হ্রাস বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
আপনার দৈনন্দিন জীবনধারায় ছোট ছোট পরিবর্তন আনতে পারলে তা আপনার নিজের ও পরিবারের স্বাস্থ্য এবং সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করার জন্য হেলদি ফ্যামিলি প্রোগ্রামের উদ্যোগে অনেকগুলো ব্যবহারিক ও আনন্দদায়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব কর্মশালার বিষয়ের মধ্যে রয়েছে- আপনার খাবারে কী আছে তা জানুন। খাবারে লুকানো শর্করা বা চিনি সম্পর্কে জেনে নিন। স্বাস্থ্যকর খাবার এবং পরিমাণ সম্পর্কিত টিপস।
পরিবার হিসেবে আরও সক্রিয় হন। সকল সেশনই ফ্রি এবং যে কেউ এতে অংশ নিতে পারেন। আগ্রহীরা ইমেইল করুন। সংবাদ বিজ্ঞপ্তি


