দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহিদ চৌধুরী বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহিদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য বিএনপি।
গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুন্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহিদ চৌধুরীকে সিটি শাখার সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দলের জোনাল কমিটিসহ সর্বস্তরের নেতাকর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কৃত ব্যক্তির সাথে কোনো প্রকার দলীয় স¤পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদ দলীয় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি


