লন্ডনে হৃদরোগের কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
খালেদ মাসুদ রনি :: চ্যারিটি সংস্থা হেল্প ফর চেইঞ্জের উদ্যোগে ‘হৃদরোগের কারণ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বৃহপতিবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন নর্থ এলাকার একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী।
চ্যারিটি সংস্থা হেল্প ফর চেইঞ্জের সিও আব্দুল আউয়ালের পরিচালনায় সেমিনারে আলোচনা পেশ করেন ডা: জাফর সাদিক ও ডা: শাহ জালাল সরকার।
অতিথি আলোচকরা প্রজেক্টরের মাধ্যমে হৃদরোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বৃটেনে হার্ট এ্যাটাকের সংখ্যা শতকরা ৪৮ ভাগ। বাংলাদেশী কমিউনিটিতে এ রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। হাজার হাজার যুবক-যুবতী ও কম বয়সী লোক মারা যাচ্ছেন। এদেশে ৭.৬ মিলিয়ন লোক হৃদরোগে ভুগছেন। প্রতি বছর ৭ হাজার লোক প্রিমেচিউর অবস্থায় মারা যায়। এ রোগ থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টি করত হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার আবু তাহের আল বাহার,কাউন্সিলন ব্যারিস্টার মোস্তাক আহমদ, এডভোকেট শিব্বির আহমেদ তালুকদার, জেবুন্নাহার জেবু, ট্রাষ্টি ফারহানা রহমান প্রমুখ।
সভায় আগতরা এধরনের আরো সেমিনার করার আহবান জানালে আয়োজকরা নভেম্বর মাসে আরো একটি সেমিনার করার আশ্বাস প্রদান করেন।


