|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডন-বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব-এর কার্যকরী কমিটি গঠিত

লন্ডন-বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব-এর কার্যকরী কমিটি গঠিত


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২২

তিনদিন দিনব্যাপী লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তা ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। এরপরের দিন ১৭ অক্টোবর বার্মিংহাম অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে ২০১০ সালে লন্ডন বাংলা বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীসহ নানা পেশার বাঙালিরা এ উৎসবের আয়োজক ছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে লন্ডন বাংলা বইমেলা নামে নতুন রূপে এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

এবারের লন্ডন বাংলা বইমেলাকে সফল করার লক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বইমেলার প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং কবি-ছড়াকার দিলু নাসেরের পরিচালনায় সোমবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারের এক পরামর্শ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন কবি মাশুক ইবনে আনিস, কবি মুজিবুল হক মনি, কবি শামীম শাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা কামাল মিলন. ড. আনোয়ারুল হক, কণ্ঠ শিল্পী হীরা কাঞ্চন হীরক, কবি ফয়জুর রহমান ফয়েজ,কবি মুহাম্মদ জাকারিয়া, কবি মিজানুর রহমান মীরু ,কমিউনিটি ব্যক্তিত্ব জামাল খান, সেলিনা চৌধুরী শেলী. রবিন হায়দার, হাফসা ইসলাম, বাতিরুল হক সরদার, তাহিরা জিনিয়া, কবি নুরুন নাহার, সেলিনা হায়দার, রুমা জাফর,তওফিকুর রহমান তরফদার প্রমুখ।

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আসন্ন মেলাকে সফল করার লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন সর্বজনাব সুলতান মাহমুদ শরিফ, মাহমুদুর রহমান বেনু, সালেহা চৌধুরী,ডলি ইসলাম,হিমাংশু গোস্বামী,অজয় পাল,সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বদরুল আহসান চৌধুরী, উদয় শংকর দাশ, হামিদ মোহাম্মদ, মুজিবুল হক মনি, গোলাম কবির, চায়না চৌধুরী।

প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা, সমন্বয়ক মাশুক ইবনে আনিস, ফারুক আহমদ রনি, শামীম শাহান, উর্মি মাজহার, মকবুল চৌধুরী, হীরা কাঞ্চন হীরক, হাফসা ইসলাম, ফয়জুর রহমান ফয়েজ। সদস্য সচিব দিলু নাসের নির্বাহী সদস্য মুজিব ইরম, টিএম আহমেদ কায়সার, ড. আনোয়াররুল হক, মকবুল চৌধুরী শাহাদাত করিম, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, মিসবাহ জামাল, মোস্তফা কামাল মিলন, আবু তাহের, সৈয়দা তুহিন চৌধুরী, হাসান হাফিজুর রহমান পলক, ফজলুল বারী বাবু, ওয়াহিদ জালাল, স্বাধীন খসরু, শাহ শামীম আহমেদ, মোস্তাক বাবুল, জামাল খান, গৌরী চৌধুরী, মিছবাউর রহমান মিছবাহ, আহাদ চৌধুরী বাবু, আলাউর রহমান, হিরণ বেগ, তারেক চৌধুরী, উদয় শংকর দুর্জয়, সিতু চৌধুরী, মিজানুর রহমান মীরু, মেহদী চৌধুরী, পপি শাহনাজ, সুহেল আহমদ, খসরুজ্জামান খসরু, রবিন হায়দার, ইমরান আহমদ, সেলিনা হায়দার, ডঃ সুপ্রিয় রায়, আমিনুল হক মুন্না, ফাতিমা তাহিরা জিনিয়া, তানজিনা নূর ই সিদ্দিকী, আসমা মতিন, সাইফ উদদীন বাবর, বদরুল চৌধুরী, সেলিনা চৌধুরী শেলী, জোবায়ের আহমদ, রচে আনসা, এপি সরকার সাদিয়া আফরোজ চৌধুরী, লীয়ানা স্বাধীন, জোসনা পারভীন, রুমা জাফর, সৌমি দাশ, আনিমদিম জাকারিয়া, তৌফিকুর রহমান তরফদার, বাতিরুল হক সরদার,আব্দুল বাছির, সুশান্ত দাশ, নুরুল ইসলাম, রুমী হক, লুৎফুন নাহার, রুমানা আনাম, মাহমুদুর রহমান, সীমা চৌধুরী, কামাল আহমদ, মুস্তাফা কামাল বাবলু , শর্মিলা দে, সৈয়দ শাহনূর আহমদ, শাহ বেলাল, এম এ ছালাম, সোমেন দেব, রাজু দাশ, তানজিন বারী সোমা, কিশওয়ার আনাম লিটন।

সভায় জানানো হয়, মেলায় সার্বিক মেলার সহযোগিতায় থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ হাইকমিশন লন্ডন। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মাননীয় প্রতি মন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা এবং কবি কামাল চৌধুরী। এছাড়াও বাংলাদেশ থেকে প্রায় ২০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে। সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন প্রখ্যাত কণ্ঠ শিল্পী মৌসুমী ভৌমিক সহ বিলেতের খ্যাতনামা শিল্পীরা। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top