|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নিহত নেতাকর্মীদের স্মরণে গ্রেটার সাসেক্স বিএনপি’র উদ্যোগে সভা ও দোয়া মাহফিল

নিহত নেতাকর্মীদের স্মরণে গ্রেটার সাসেক্স বিএনপি’র উদ্যোগে সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২

সম্প্রতি বাংলাদেশের বিভিন্নস্থানে বিএনপির চলমান সমাবেশ-কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত নেতা-কর্মীদের স্মরণে গ্রেটার সাসেক্স বিএনপির উদ্যোগে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর বুধবার রাতে ইস্ট সাসেক্সের একটি রেস্টুরেন্টে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সাসেক্স বিএনপির নেতা কাউন্সিলার, সাবেক ডেপুটি মেয়র মো. হারুন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানি সোহেল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত। শিবলু সাদিকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলার আলী হায়দার, কাউন্সিলার গৌছ চৌধুরি, ইলিয়াস হোসেন, আমির হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম, গোলাম আহমদ শামীম, নূরুল আমিন, সৈয়দ আকবর আলী, আকমল আলী, শাহ জাহান সাজু, মনির উদ্দিন রানা, জহুর মিয়া, সোহেল আহমদ, মোছলেহ উদ্দিন, হাবিব হোসেন, সদরুল আলম, রুমেল আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের বিভিন্নস্থানে বিএনপির চলমান সমাবেশ-কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত নেতা-কর্মীদের পাশপাশি যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিতের ছেলে মাহির মুকিতের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক কামালি।

প্রসঙ্গত, সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চলমান সমাবেশ-কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে দেশব্যাপী কর্মসূচি পালন করে বিএনপি। এ কর্মসূচি চলাকালীন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌরসভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিম নিহত হন। বিএনপি’র দাবি, পুলিশ এবং সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও গুলিতে তারা নিহত হন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top