|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘সমাজ সংস্কারক ও আদর্শ রাজনীতির কিংবদন্তি ছিলেন সৈয়দ আব্দুল হান্নান’

‘সমাজ সংস্কারক ও আদর্শ রাজনীতির কিংবদন্তি ছিলেন সৈয়দ আব্দুল হান্নান’

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

সারওয়ার কবির:: ন্যাপ সিলেট জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, প্রগতিশীল আন্দোলনের পুরোধা-স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সৈয়দ আব্দুল হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে গত ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। তিনি বলেন, সমাজ সংস্কারক ও আদর্শ রাজনীতির কিংবদন্তি আব্দুল হান্নান সততার মূর্ত প্রতীক ছিলেন। সারা জীবন তিনি মানুষের রাজনীতি করেছেন। সততাকে তিনি হৃদয়ে ধারণ করেছেন, সমাজ সংস্কারে ভূমিকা রেখেছেন। তার মতো সৎ রাজনীতিবিদের জীবন নিয়ে আলোচনা করলেই সমাজে গুণীজনের সৃষ্টি হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তিনি বলেন, গণমানুষের নেতা আব্দুল হান্নান আমার শ্বশুর ছিলেন। তিনি তার প্রত্যেক সন্তানকে মানুষ করার চেষ্টা করেছেন। আব্দুল হান্নান জনগণকে ভালোবেসে, গণমানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছেন। মানুষ তার কর্মের জন্য যুগ-যুগান্তরে স্মরণ করবে।

ন্যাপ যুক্তরাজ্যের সভাপতি আব্দুল আজিজ ময়না মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, জাসদ যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশীদ, জগন্নাথপুর পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, ড. মোখলেসুর রহমান, ক্যাটারারস এসোসিয়েশনের সাবেক সভাপতি ইয়াকুব কামাল ও একাউন্টেন্ট এম এ রকিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান, জাসদ নেতা কবি মুজিবুল হক মনি, এডভোকেট এম এ করিম, মামুন কবির চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দুশ শহীদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ জামান নাসের, সৈয়দ গোলাব আলী, শফিক আহমদ আমিনুল হক জিল্লু, যুবনেতা জামাল খান, জুবায়ের আহমেদ, সাংবাদিক সারওয়ার কবির, আব্দুল বাসিত, কামরুল ইসলাম, সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, সৈয়দ আলফু মিয়া,ইকবাল হোসেন,মাহবুব আহমেদ, সৈয়দ বেলাল আহমদ, আকবর খান প্রমুখ।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top