|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সিলেট সিটি ক্লাব ইউকে’র নির্বাচন : সুমন সভাপতি, তপু সম্পাদক

সিলেট সিটি ক্লাব ইউকে’র নির্বাচন : সুমন সভাপতি, তপু সম্পাদক

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২

সিলেট সিটি ক্লাব ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ক্লাবের সিনিয়রদের নিয়ে গঠিত ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির পর্যালোচনা এবং মনোনয়ন প্রক্রিয়া শেষে সকল সদস্যদের মতামত শেষে আবু বক্কর ফয়েজী সুমনকে সভাপতি ও তোফায়েল বাসিত তপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যর আংশিক কমিটি গঠন করা হয়। পুর্ণাঙ্গ কমিটি শীঘ্রই করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সিটি ক্লাবের সদ্য সাবেক সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুবীন চৌধুরী ময়নার পরিচালনায় সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলার জিল্লুর রহমান উজ্জল। এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে ক্লাবের সদস্যরা অংশ নেন।

সভায় সংগঠনকে গতিশীল করার এবং সিলেট শহরের যুক্তরাজ্য বসবাসরত সকল বাসিন্দাদের অর্ন্তভুক্তি এবং প্রতিটি শহরে কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সিনিয়র সদস্য আব্দুল মুমিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এতে সদস্যরা অংশ নেন।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা বোর্ডের ৬ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সামসুজ্জামান সাবুল, মোহাম্মদ শাহীন মস্তফা, আব্দুল মুমিন, আহাদ চৌধুরী বাবু।

সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম মামুন, সালেহ গজনবী, রিজভী রহমান বাপ্পি, সামছুল ইসলাম আমিন, শিপার আহমদ বাবলা, সুতাজ আহমদ, ইয়ামিনুর রহমান রুবেল, তপু শেখ, মোহনুজ্জামান চৌধুরী, কামাল চৌধুরী, মোঃ আফরোজ মিয়া, শাহজাহানুল ইসলাম, জয়নাল আহমদ, মোহাম্মদ নজমুল হক সাদিক, সাহিদ আহমদ, এমরান আহমদ, আবদুল্লাহ রাহিম বাপন, সাদিকুর রহমান বাবলু, মোহাম্মদ আলম এজাজ প্রমুখ।

পরে নবনির্বাচিত সভাপতি আবু বক্কর ফয়েজী সুমন এবং সাধারণ সম্পাদক তোফায়েল বাছিত তপু সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আগামীতে সকলের সহযোগিতা নিয়ে সিলেট সিটি ক্লাব ইউকের জন্য কিছু কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top