|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন

যুক্তরাজ্যে খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন


প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে শূরার অধিবেশনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর শাইখুল হাদীস আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।

বিশেষ অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। শূরার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ’কের সভাপতি শাইখুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ইকবাল হোসাইন,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,ওল্ডহ্যাম শাখার সভাপতি বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা কমর উদ্দিন।

শূরার অধিবেশনে যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ। অধস্তন শাখা সমূহের থেকে
লন্ডন মহানগর শাখার রিপোর্ট পেশ করেন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লীডস শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, লুটন শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান,বার্মিংহাম শাখার রিপোর্ট পেশ করেন শাখার সাধারণ হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন, ওল্ডহ্যাম শাখার রিপোর্ট পেশ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, রচডেল শাখার রিপোর্ট পেশ শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মিডল্যান্ড শাখার রিপোর্ট পেশ করেন শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন। রিপোর্ট পেশ করার পর শাখা রিপোর্ট ও যুক্তরাজ্যের রিপোর্টের উপর পর্যালোচনা করেন ও পরামর্শ প্রদান করেন শূরার সদস্যবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের মুহতারাম মহাসচিব শায়খুল হাদীস মাওলানা জালালুদ্দিন আহমদ উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি ছালেহ আহমদের নাম ঘোষণা করেন।

পরে সহকারী নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে ৩৭ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদ ও ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এর কমিটি ঘোষণা করেন।

শূরার অধিবেশনে কুরআন তিলাওয়াত,সভাপতির উদ্বোধনী বক্তব্য, অধস্তন শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বায়তুল রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দায়িত্ব হস্তান্তর, শাখা পূনর্গঠন, নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ, হেদায়েতী বক্তব্য, সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

শূরার অধিবেশনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন, যুক্তরাজ্য সহ সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, যুক্তরাজ্য শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী,সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, হাফিজ শহির উদ্দিন,মাওলানা আল আমিন,রচডেল শাখার সহ সভাপতি মাওলানা সাইফ আহমদ সেবুল, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন, লীডস শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুফিজুর রহমান মারুফ প্রমুখ।

পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top