|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৯ আগস্ট ২০২৬:: আগামী ২৪ থেকে ২৭ আগস্ট ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে জনপ্রিয় ও সম্পূর্ণ বিনামূল্যের পারিবারিক উৎসব “ইন দ্য নেইবারহুড”, যা অল পয়েন্টস ইস্ট উৎসবের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় প্রতি বছর আয়োজিত হয়।

চার দিনব্যাপী এই উৎসবে সব বয়সের মানুষের জন্য থাকছে লাইভ মিউজিক, খেলাধুলা ও ফিটনেস সেশন, পারিবারিক থিয়েটার, শিশুদের কার্যক্রম, কমিউনিটি পারফরম্যান্স, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা এবং বিনামূল্যের সিনেমা প্রদর্শনী।

এবারের আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ডিজে ইয়োডাস্ নাইন্টিজ মিক্সটেপ লাইভ, ট্রোজান সাউন্ড সিস্টেম, ক্যাফে ১০০১ স্টেজ টেকওভার, ডিজে কিজ্জি (বিবিসি এশিয়ান নেটওয়ার্ক) রিচ মিক্স স্টেজ টেকওভার, গ্রান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা এবং আরও অনেক কিছু। এছাড়া ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে থাকবে বিনামূল্যের ফুটবল ও মাল্টি-স্পোর্টস সেশন, যেখানে অংশ নেবে লাইমহাউস বক্সিং ও টাওয়ার হ্যামলেটস হকিসহ বিভিন্ন সংগঠন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “এই গ্রীষ্মে আমাদের পুরস্কারপ্রাপ্ত ভিক্টোরিয়া পার্কে আবার ফিরে আসছে ‘ইন দ্য নেইবারহুড’, এতে আমরা অত্যন্ত আনন্দিত। এই ফ্রি উৎসবটি বাসিন্দা ও দর্শনার্থীদের একত্রিত হওয়ার, রোদ উপভোগ করার এবং লাভ টাওয়ার হ্যামলেটস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের এলাকার বৈচিত্র্য, সৃজনশীলতা ও কমিউনিটি স্পিরিট অনুভব করার একটি চমৎকার সুযোগ। সব বয়সের মানুষের জন্য কিছু না কিছু রয়েছে এই উৎসবে। পরিবার, বন্ধু এবং আনন্দপ্রিয় সবার জন্য এটি একটি আদর্শ দিন। আমাদের বারার প্রাণচাঞ্চল্য, সংস্কৃতি এবং কমিউনিটির শক্তি উদযাপনে হাজারো মানুষের সঙ্গে যোগ দিন।” আরও তথ্য ও সম্পূর্ণ কর্মসূচিঃ www.allpointseastfestival.com/in-the-neighbourhood/ সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top