|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লন্ডনে সমাবেশ

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে লন্ডনে সমাবেশ

প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এক সমাবেশ করেছে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল। গত ২৮ এপ্রিল পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও সহসভাপতি আবুল মনসুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা উত্তরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, এফআরআই এর সহকারী অফিস সম্পাদক শাহীন আলম, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ লিয়াকত আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের সাজানো মিথ্যা মামলায় মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রাখা হয়েছে। যদি ৬ মে তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে প্রবাস থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে। তাই কাল বিলম্ব না করে আজহারুল ইসলামকে মুক্তি দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মিনহাজ উদ্দিন খান, রেজাউল করিম রাব্বি, শাকিল আহমেদ, মোহাম্মদ মূনির, মোহাম্মদ আখলাক হোসেন, সাকিব আহমেদ, আরিফ আহমেদ, মোহাম্মদ মাহিম আহমেদ, জূবেল আহমেদ, জাকির হোসেন প্রমুখ।

ইউকে এর আরও খবর
মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top