|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৫

ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে কবি আজিজুল আম্বিয়ারের কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সভাপতিত্বে এবং এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার-এর দক্ষ সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনে ছিল সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ এর সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান, ও বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী উপস্থিত ছিলেন।

শুরুতেই কবি আজিজুল আম্বিয়ারের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে। ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যোগ দেন ভারতের কবি শুভভাগত দীশ গুপ্ত সহ আরও অনেকে।

আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, সাইদুর রহমান রেনু, কবি এ কে এম আবদুল্লাহ, আব্দুল আহাদ চৌধুরী,ও অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি সহ আরও অনেকে। আবৃত্তিগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা বলেন, কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” শুধুমাত্র ভালোবাসার নয়, বরং দেশপ্রেম, প্রবাসজীবন, মানবতা, ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরেছে।

সুশীল সমাজের এই বিপুল অংশগ্রহণ কবিকে নতুন উদ্যমে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা আর সম্মাননায় কবি আজিজুল আম্বিয়ারের সাহিত্য যাত্রার নতুন অধ্যায়ের শুরুটি হয়ে উঠল অনন্য ও গৌরবোজ্জ্বল।

বই প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর কবি, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকারসহ নানা শ্রেণি-পেশার সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top