|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে লিডো ফেস্টিভ্যাল, ফ্রি কমিউনিটি উৎসব ‘ইন দ্যা নেইবারহুড’ চলবে বৃহস্পতিবার পর্যন্ত

ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে লিডো ফেস্টিভ্যাল, ফ্রি কমিউনিটি উৎসব ‘ইন দ্যা নেইবারহুড’ চলবে বৃহস্পতিবার পর্যন্ত


প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫

  টাওয়ার হ্যামলেটস বারার অহংকার, বহু এওয়ার্ড বিজয়ী ভিক্টোরিয়া পার্কে সঙ্গীত প্রেমীদের জন্য আয়োজিত “লিডো ফেস্টিভ্যাল” এর অংশ হিসাবে শুরু হয়েছে ‘ইন দ্য নেবারহুড’ নামের কমিউনিটি উৎসব।

৯ জুন সোমবার থেকে শুরু হওয়া ‘ইন দ্য নেবারহুড ফেস্টিভ্যাল’ চলবে আগামী ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত। চার দিনব্যাপী এই কমিউনিটি উৎসব সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

কাউন্সিল কর্মকর্তা এবং আয়োজকদের নিয়ে উদ্বোধনী দিনে ফ্যাস্টিভ্যাল পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মোঃ কামরুল হোসেন। তিনি এ সময় মেলা ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজক ও দর্শনার্থীদের সাথে কথা বলেন। পুরো আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কাউন্সিলর মোঃ কামরুল হোসেন।

চার দিনব্যাপী ফ্রি ইভেন্টটি ইতোমধ্যেই সকল বয়সী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী দিনে টাওয়ার হ্যামলেটস বারার আশপাশের অনেক স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। প্রথম দিনে শিশুরা ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে অংশ নেন। উপভোগ করেন হাফ মুন—এর লাইভ থিয়েটার শো । মাইন্ডফুলনেস স্টেজ শো বিশেষভাবে শিশুদের অনন্দ দেয়। প্রাপ্তবয়স্করা লাইভ মিউজিক পারফরম্যান্স এবং ডিজে উপভোগ করেন।

টাওয়ার হ্যামলেটসের ৫০ ঊর্ধ্বদের জন্য জনপ্রিয় টি ড্যান্স ছিল দারুন এক আয়োজন। রয়েছে অসাধারণ স্ট্রিট ফুড এবং পানীয়, যা সরবরাহ করছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান।

কমিউনিটি, সংস্কৃতি ও সুস্থতাকে একত্রে উদযাপন করতে প্রতিদিন থাকবে লাইভ মিউজিক, খেলাধুলা ও ফিটনেস সেশন, পারিবারিক থিয়েটার শো, আর অফিস শেষে উপভোগ করা যাবে স্ট্রিট ফুড, ড্রিংকস ও সঙ্গীতানুষ্ঠান।

কাউন্সিলর মোঃ কামরুল হোসেন বলেন, “সামার হলিডের আগেই এমন একটি দারুন আয়োজন সত্যিকার অর্থেই বারার বাসিন্দাদের জন্য উপভোগ্য হয়ে উঠবে। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে, ফেস্টিভ্যালটিতে সম্পূর্ন বিনামূল্যে প্রবেশ করতে পারবেন সকল বয়সী মানুষ।” তিনি সবাইকে এই সুযোগ গ্রহন করার আহবান জানান।

ভিক্টোরিয়া পার্কের ‘লিডো ফিল্ড’ এর নামানুসারে, ১০ দিনব্যাপী এই উৎসবে শিশুরা অংশ নিতে পারবে ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশনের ফুটবল সেশনে, লর্ড’স—এর আয়োজনে ক্রিকেট খেলায়, ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে এবং লাইমহাউস বক্সিং একাডেমির পরিচালনায় নন—কন্টাক্ট বক্সিং কর্মশালায়, হাফ মুন—এর লাইভ থিয়েটার শো’য়।

এছাড়া রয়েছে টাওয়ার হ্যামলেটস ভিত্তিক তামারিন্ড থিয়েটারের বাংলাদেশি ও অন্যান্য সৃজনশীল সংস্কৃতিক পরিবেশনা,ক্যাপ্টেন ফ্যানটাস্টিক ওয়েলবিইং স্টেজ সেশন, ওয়েস্ট এন্ড কিডস এর পারফরম্যান্স, ওপেনম্যাট পিলেটিস এর অধীনে ‘বিগ টপ’ পরিবেশনা, নতুন মায়েদের জন্য স্ট্রং মামস ক্লাব—ও বিগ টপ সেশন ও লাইটস মিউজিকসহ জাদুকরীতে ভরপুর হ্যাকনি বেবি সেন্সরি সেশন। যা শারীরিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা উন্নয়নে সহায়তা করবে।

লিডো ফেস্টিভ্যাল শিল্পীদের অগ্রাধিকার দিয়ে তাঁদের হাতে পুরো আয়োজনের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। প্রতিটি দিন হেডলাইনাররা সাজিয়েছেন তাঁদের পছন্দের শিল্পী, সহযোগী ও নতুন উদীয়মান প্রতিভাদের নিয়ে। শিল্পী নির্বাচনের পাশাপাশি স্টেজ ডিজাইন ও আর্টওয়ার্কেও রয়েছে নিজস্ব ছোঁয়া।

ইউকে এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top