|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় একাদশ নির্বাচনে ভোটকেন্দ্রে দখল, হামলা, গুলি: সাবেক মন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

বড়লেখায় একাদশ নির্বাচনে ভোটকেন্দ্রে দখল, হামলা, গুলি: সাবেক মন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫

সিলেট প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রে দখল, হামলা, গুলি, ককটেল বিস্ফোরণের অভিযোগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহসম্পাদক আব্দুন নুর তালুকদার বড়লেখা থানায় বাদী হয়ে মামলাটি করেন।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম. জাকির হোসেন, সাইদুল ইসলাম, সাবেক পৌরমেয়র আবু ইমাম মো: কামরান চৌধুরী, সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা রেহান পারভেজ রিপনসহ ১৮ জনের নাম উল্লেখ এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মামলার বাদি আব্দুন নুর তালুকদার মৌলভীবাজার-১ আসনে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। ওইদিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে তিনি বড়লেখা পৌরশহরের ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তখন তিনি দেখতে পান, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের নির্দেশে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্র দখল করে রেখেছে। বাদীর দাবি, আসামিরা দা, লাঠি, রামদা, ছুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিলেন। এসময় আসামি সাইদুল ইসলাম পিস্তল দিয়ে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ব্যালট পেপারে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারেন। উপস্থিত এজেন্টদের অস্ত্রের ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামি সাইদুল ইসলাম বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি ছোড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কপালে লাগে। পরে দায়ের আঘাতে মাথা ও পায়ে মারাত্মক জখম হয়। অন্যান্য আসামি ও সহযোগীরা বাদী এবং কয়েকজন সাক্ষীকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। ঘটনার পর ক্ষমতাসীন সরকারের প্রভাবে মামলা করতে পারেননি। বর্তমান পরিস্থিতিতে তিনি আইনি আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top