|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

সিলেটে ২৪ ঘন্টায় ৫ জনের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫

সিলেট প্রতিনিধি:: সিলেট বিভাগে মাত্র ২৪ ঘণ্টায় ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাগুলোতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মৌলভীবাজারের বড়লেখায় সোমবার রাতে প্রবাসী স্বামীর উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেন গৃহবধূ ঝুমা রাণী দাস (২৬)। সালদীঘা গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঝুমার স্বামী ফ্রান্স প্রবাসী রূপক চন্দ্র দাস। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে স্বামীর প্রশংসা ও কন্যা সন্তানের দায়িত্ব তুলে দিয়ে যান।

অন্যদিকে সিলেট নগরের শাহপরাণ থানার দাসপাড়া এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ ফার্মেসী থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ব্যবসায়ী রণদির দাসের (৬৫) লাশ। পুলিশ জানিয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা অস্থির ছিলেন।

গত মঙ্গলবার বিকেলে একই থানার দাসপাড়া চকগ্রামের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় যুবক সাজ্জাদ উদ্দিন সৌরভের (৩৫) লাশ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

অপরদিকে, দুপুরে নগরীর মীরাবাজার এলাকা থেকে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেন রিকশা চালক মনসুর (৩০)। তিনি জয়পুরহাটের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে মঙ্গলবার সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শিক্ষার্থী তুষার মিয়ার (১৭) মরদেহ। পরিবার জানিয়েছে, কিছুদিন ধরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জে ৫ জনের লাশ উদ্ধার করা হলো। পুলিশ প্রতিটি ঘটনাগুলো নিয়ে তদন্ত চালাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top