|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

পাঁচ লাখ রোহিঙ্গার জন‌্য যুক্তরা‌জ্যের ২৭ মিলিয়ন পাউন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫

দেশ ডেস্ক:: বাংলাদেশে আশ্রিত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন‌্য ২৭ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৪৪২ কোটি টাকা) একটি প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ‌্য সরকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রস‌চি ইভেট কুপার এই ঘোষণা দেন। যা যুক্তরা‌জ্যের ফরেন, কমনও‌য়েলথ অ্যান্ড ডেভলপ‌মেন্ট অফিসের ও‌য়েবসাই‌টে তা প্রকাশ করা হ‌য়।

মিয়ানমারে রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘু গোষ্ঠীর দুর্দশা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সময় এই অর্থায়নের ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাজ‌্য সরকার জানায়, নতুন এই অর্থায়ন শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে খাদ্য, আশ্রয়, পরিষ্কার পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী পরিষেবা সরবরাহ করবে, যা সেখানে বিশ্বস্ত অংশীদারদের মাধ্যমে সরবরাহ করা হবে। এই অর্থায়নের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করবে এবং যৌন, শারীরিক এবং মানসিক ক্ষতি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা করবে।
ব্রিটিশ পররাষ্ট্রস‌চিব ইভেট কুপার বলেন, যুক্তরাজ্যের এই নতুন সহায়তা বাংলাদেশের ৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা সরবরাহ করবে এবং বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করবে।

তি‌নি বলেন, সহিংসতার কারণে বাস্তুচ্যুতরা যাতে তাদের প্রাপ্য সমর্থন, সুরক্ষা, মর্যাদা এবং সুযোগ পায় তা নিশ্চিত করতে যুক্তরাজ্য নিরলসভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, নতুন অতিরিক্ত তহবিলসহ ২০১৭ সাল থেকে যুক্তরাজ‌্য রো‌হিঙ্গা‌দের জন‌্য ৪৪৭ মিলিয়ন পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top