|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬

দেশ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘাত করছে’। তবে আরও বড় পদক্ষেপ সামনে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের কঠিনভাবে আঘাত করছি। সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটিই ব্যবহার করছি।’ তবে সংঘাত দীর্ঘায়িত হোক, তা তিনি চান না বলেও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না এটা খুব বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম, চার সপ্তাহ লাগতে পারে। আমরা সময়সূচির চেয়ে কিছুটা এগিয়ে আছি।’

ইরানের জনগণকে সহায়তায় সামরিক হামলার বাইরে যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা করছি। তবে এই মুহূর্তে আমরা চাই—সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে নিরাপদ নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এখনো তাদের ওপর কঠোরতম হামলা শুরুই করিনি। বড় ঢেউ আসছে খুব শিগগির।’

ট্রাম্প জানান, তার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের ওপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন।

ইরানে সম্ভাব্য উত্তরসূরি নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা জানি না কে নেতৃত্বে আসবে। হয়তো তারা ভাগ্যবান হবে এবং দক্ষ কাউকে পাবে।’ সূত্র: সিএনএন

প্রচ্ছদ এর আরও খবর
মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top