|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত দেশে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলব: হুমায়ুন কবির

ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত দেশে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলব: হুমায়ুন কবির


প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬

দেশ ডেস্ক:: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘আমরা শুনেছি, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের দ্রুত দেশে আনার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলব। হাদির হত্যাকারীদের বিচারে অবশ্যই এই সরকার অগ্রাধিকার দেবে। নৃশংস একটা হত্যাকাণ্ড। এর বিচার বাংলাদেশের মানুষের দাবি এবং এটা অবশ্যই আমরা পূরণ করব।’ শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের এ কথা বলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে জনগণের সম্পর্ক। ভারতকেও আমাদের জনগণের প্রতি তাঁদের আগ্রহ দেখাতে হবে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক হলে সেটি চিরস্থায়ী হবে। যদি সেই সম্পর্ক দুই দেশের সরকারের হয়, তবে সেটি চিরস্থায়ী না। গত ১৫-১৬ বছর ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। দেশের মানুষের সঙ্গে ছিল না। এটি সাসটেইনেবল ছিল না। সাসটেইনেবল করতে হলে পিপল টু পিপল করতে হবে। এটাই আমরা করতে চাইছি। এটার জন্য আমরা এগিয়ে যাচ্ছি।’

দুই দেশের সম্পর্কের উন্নয়নে চ্যালেঞ্জ রয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। ওখানে (ভারতে) পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে। ওখান থেকে সে এমন কোনো সন্ত্রাসী পদক্ষেপ যেন না নিতে পারে, যাতে আমাদের দেশের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়। এটা দেখা তাদের দায়িত্ব। তাদের সঙ্গে সম্পর্কে আমাদের কোনো বাধা নেই। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক রাখা—এটাই তো ডিপ্লোম্যাটিক শিষ্টাচার।’ ভারত থেকে ডিজেল আনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত ছাড়াও তো আরও অঞ্চল আছে। সেগুলো থেকেও চেষ্টা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘সেখানে অবস্থানরত প্রবাসীদের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং সার্বক্ষণিক খবর রাখছি। এ ছাড়া যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটির এক্সটেনশনের জন্য সরকারের পক্ষ থেকে সেসব দেশে মেয়াদ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটের পুলিশ সুপার যাবের সাদেক প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top