|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মধ্যপ্রাচ্যের যুদ্ধের চাপেও অর্থনীতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের চাপেও অর্থনীতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৬

দেশ ডেস্ক:: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক চাপের মধ্যেও সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে রবিবার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতি কঠিন হলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ঈদযাত্রায় কোথাও জ্বালানির সংকট দেখা যায়নি এবং পরিবহন ভাড়াও বাড়েনি, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে”।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে পরিবহন খাতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি”।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই যুদ্ধের প্রভাব আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে এর প্রভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি তেলের উৎস নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ”।

ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক চাপ আরও বাড়তে পারে, যার প্রভাব দেশের জনগণের ওপরও পড়বে”।

এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সংযমী ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় এবারের ঈদ উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে”।

গার্মেন্টস খাতে আগাম বেতন-ভাতা নিশ্চিত করায় শ্রমিক অসন্তোষও দেখা যায়নি, যা ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, “সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং ধর্মীয় ব্যক্তিদের ভাতা প্রদান উল্লেখযোগ্য”।

সবশেষে তিনি চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশবাসীকে সংযম, সহানুভূতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top