|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ঈদের ছুটিতে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিওকল, খবর নিলেন জকিগঞ্জ উপজেলা হাসপাতালের

ঈদের ছুটিতে হঠাৎ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিওকল, খবর নিলেন জকিগঞ্জ উপজেলা হাসপাতালের

প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬

দেশ ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে আকস্মিকভাবে খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ থেকে ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম তদারকি করেন।

ভিডিও কলে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

হাসপাতালের চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত দেখতে পেয়ে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
ঈদের ছুটিতে পরিবার-পরিজন ছেড়ে দায়িত্ব পালন করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী। তাদের মনোবল বাড়াতে তিনি বলেন, দুর্গম এলাকায় কর্মরত এসব স্বাস্থ্যকর্মীই মানুষের ভরসা এবং তাদের ত্যাগের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এ সময় প্রতিমন্ত্রী জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

তৃণমূল পর্যায়ের মানুষ যাতে সময়মতো ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ডা. মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

মা-বাবাকে টাকার লোভে ফেলে ৮ বছরের শিশুকে বিয়ে, অতঃপর…

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে : কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস-বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top