|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ওমানে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, জানানো হয়নি অসুস্থ মাকে

ওমানে একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, জানানো হয়নি অসুস্থ মাকে


প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬

দেশ ডেস্ক:: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তবে অসুস্থ বৃদ্ধা মাকে এখনও জানানো হয়নি তার চার ছেলের মৃত্যুর সংবাদ।

ওই চার জন হলেন– মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ।

তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার জনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। আরেক ভাই মো. এনাম দেশে রয়েছেন। বেশ কয়েক বছর আগে তাদের বাবা মারা যান। পরিবারে আছেন বৃদ্ধা ও অসুস্থ মা।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, চার ছেলের মৃত্যুর খবর এখনও তাদের মাকে জানানো হয়নি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। একসঙ্গে চার সন্তানের মৃত্যুর খবর শুনলে বড় ধরনের ধাক্কা সামলাতে পারবেন না বলেই তার কাছে বিষয়টি গোপন রেখেছে পরিবার।

স্বজনরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকালে ওমানের আল মিলিদ্দা আল মোছানা, স্টেট অব আল বাতিনাহ এলাকায় একটি পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যু কীভাবে হয়েছে এখনও নিশ্চিত হতে পারেনি পরিবার।

নিহতের ছোট ভাই মো. এনাম বলেন, আমার চার ভাই ওমানে থাকে। এরমধ্যে দুজন এক সঙ্গে থাকলেও বাকি দুজন পৃথক স্থানে থাকেন। এরমধ্যে আমার বড় দুই ভাই সিরাজ ও শহিদের শুক্রবার (১৫ মে) দেশে ফেরার কথা ছিল। দেশে এসে বিয়ে করবেন এ কারণে তাদের জন্য কনে দেখা হচ্ছিল। তারা রাশেদ ও শাহেদকে সঙ্গে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে বের হয়। পথে নাকি একটি রেস্টুরেন্টে খাবার খায়। খাবারে বিষক্রিয়ায় নাকি, গাড়ির এসি বিস্ফোরণ কীভাবে মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, বিষয়টি ওই দেশের পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে তারা নিশ্চই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করবেন।

লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, সিরাজ ও শহিদের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তাদের বিয়ের আয়োজন নিয়েও ব্যস্ত ছিল পরিবার। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্র জানায়, নিহতদের মধ্যে বড় ভাই মো. রাশেদ বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাই সাহেদ সম্প্রতি বিয়ে করে প্রবাসে গিয়েছিলেন। সিরাজ ও শহিদ নতুন জীবনের স্বপ্ন নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। সেই স্বপ্ন এখন শুধুই শোক আর কান্না হয়ে ফিরে আসছে পরিবারে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top