|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘ক্ষমতা সীমিত’ ও ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

‘ক্ষমতা সীমিত’ ও ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬

দেশ ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের ‘ক্ষমতা সীমিত’ হওয়া এবং ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি গভীর সংকটে ছিল। ফলে রাতারাতি নতুন কোনো সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে সামাল দিতেই তাদের বেশি মনোযোগ দিতে হয়েছে। দেড় বছরে সরকার কী করেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক দিনে সব পরিবর্তন হয় না। আমরা সব খারাপ করে আসছি, তা তো না। আমি দুটি শব্দ ব্যবহার করি—রিপেয়ার ও রিফর্ম। প্রথমে আমাদের রিপেয়ার (মেরামত) করতে হয়েছে, পরে রিফর্ম (সংস্কার)।”

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসনসহ অর্থনীতির প্রায় সব খাতেই চরম অস্থিরতা এবং রিজার্ভ সংকট ছিল। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এসব সূচকে এখন কিছুটা স্থিতি এসেছে।

ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, খারাপ আইন রেখে ভালো ফল আশা করা যায় না। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি উভয় খাতেই সুশাসনের তীব্র অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। জবাবদিহিতা না থাকায় ২ বছরের প্রকল্প শেষ হতে ১০ থেকে ১২ বছর লেগে যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে নতুন গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় দেশের জ্বালানি খাত বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নৈতিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, স্পষ্ট দৃষ্টি ও সৎ উদ্দেশ্য থাকলে পরিবর্তন অনিবার্য। তিনি আইবিএর শিক্ষার্থীদের সততা, মানবিকতা ও পেশাগত উৎকর্ষ দিয়ে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তাগিদ দেন।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top