|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জামায়াত নেতার বাড়িতে মিলল খাদ্য অধিদপ্তরের ৯৯ বস্তা চাল

জামায়াত নেতার বাড়িতে মিলল খাদ্য অধিদপ্তরের ৯৯ বস্তা চাল

প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬

দেশ ডেস্ক:: নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ঈমান আলী বাজার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই জামায়াত নেতার নাম আবদুস সামাদ। তিনি চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি। তাঁর দাবি, চালগুলো লক্ষ্মীপুরের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তাঁর ভাই কিনেছিলেন। তবে প্রশাসন বলছে, সরকারি চাল কেনাবেচার কোনো সুযোগ নেই।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব চাল আবদুস সামাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের ভেতরে ছিল। চাল রাখার এ খবর জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করেন। পরে প্রশাসনকে জানানো হয়। এরপর প্রশাসন পুলিশ নিয়ে ঘরটি তল্লাশি করে চালগুলো জব্দ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান চালগুলো স্থানীয় চরজব্বর ইউনিয়ন পরিষদে (ইউপি) রাখার নির্দেশ দেন।

জানতে চাইলে চরজব্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ বলেন, জামায়াত নেতার বাড়িতে মোট ৯৯ বস্তা চাল ছিল। এর মধ্যে চার বস্তা চাল বাড়ির লোকজন খুলে ফেলায় সেগুলো বাদ দিয়ে বাকি ৯৫ বস্তা চাল জব্দ করে পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ইউএনওর নির্দেশ পেয়ে তিনি চালগুলো পরিষদের কার্যালয়ে নিয়ে যান। আবদুস সামাদকে এ চালের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওছমান বলেন, জব্দ করা চালগুলো লক্ষ্মীপুরের রামগতির তিনটি প্রতিষ্ঠানের নামে সরকারি কর্মসূচির অংশ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেছেন। কিন্তু সরকারি চাল এভাবে বাড়িতে লুকিয়ে রাখা কিংবা কেনাবেচার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ অবৈধভাবে চালগুলো ওই বাড়িতে রাখা হয়েছে। এরপরও তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top