|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ


প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৬

দেশ ডেস্ক:: গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সম্পাদক পরিষদের পক্ষ থেকে হত্যাসহ বিভিন্ন মামলার শিকার ২৮২ জন সাংবাদিকের তালিকা দেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সম্পাদক পরিষদের সদস্য ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

সম্পাদক মাহ্‌ফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি।’

পরিষদের এ সদস্য বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই তালিকা দিয়েছি এবং এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে। কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি। প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এ ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন।’

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়। এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন, এমন প্রশ্নের জবাবে ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) এটা খুবই আন্তরিকতাভাবে নিয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন এবং বলেছেন যে ওনারা পরীক্ষা করবেন এবং এই ব্যাপারে ওনারা আগ্রহী।’

এ দিকে বৈঠকে গণমাধ্যম কমিশন করার লক্ষ্যে একটি ‘পরামর্শক কমিটি’ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি নিউএজ সম্পাদক নুরুল কবির।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—সম্পাদক পরিষদের সভাপতি নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

অন্যদিকে সরকারের পক্ষ থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: সামার হলিডে শুধু বিনোদন নয়, পরিবার গড়ারও সময়

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top