|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কানাইঘাটে একসঙ্গে ৫ প্রবাসীর জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

কানাইঘাটে একসঙ্গে ৫ প্রবাসীর জানাজা, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়


প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬

দেশ ডেস্ক, ৩০ জুন ২০২৬:: প্রবাস জীবনের কঠোর সংগ্রাম শেষে অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা ফিরলেন কফিনবন্দি লাশ হয়ে। কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ যখন নিজ এলাকায় পৌঁছায়, তখন পুরো অঞ্চলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ীর মহাজিরুল উলূম আকুনী মাদ্রাসা মাঠে একসঙ্গে এই পাঁচ প্রবাসীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনদের বুকফাটা আহাজারি আর হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাঁদের চিরনিদ্রায় শায়িত করা হয়।

এই পাঁচ প্রবাসীর জানাজার নামাজে ইমামতি করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান। মর্মান্তিক এই জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন।

নিহতরা হলেন— নিজ গাছবাড়ী গ্রামের আবদুল কাদির (৩০), মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান (২৭) ও জুবায়ের আহমেদ (২৮), আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩৮) এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ (৩৫)। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান।

নিহত জিবাল আহমেদের ছেলে পারভেজ কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমরা পাঁচ ভাই-বোন। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন আমার বাবা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। এখন আমাদের দেখার আর কেউ রইল না।’

এর আগে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আজ সকাল সোয়া ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সরাসরি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

বিমানবন্দরেই নিহতদের দাফন ও লাশ পরিবহনের খরচ বাবদ সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স বোর্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলো যাতে দ্রুত অন্যান্য সব সরকারি সহায়তা পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top