|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা, গ্রেপ্তার ৫


প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ০১ জুলাই ২০২৬:: মৌলভীবাজারে আপন ভাইকে অপহরণের পর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা সদর মডেল থানা পুলিশ। জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত আব্দুল মতিনের আপন ভাই আব্দুল মজিদ (৫০), আব্দুল আজিদ (৪৩), আব্দুল রুফ (৫৬), বোন আয়েশা আক্তার রত্না (৩৭) এবং আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম (৪০)।

পুলিশ জানায়, নিহত আব্দুল মতিনের (৫৮) সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এর জের ধরে তার আপন ভাই আব্দুল মজিদ তাকে হত্যার মূল পরিকল্পনা করেন এবং তা বাস্তবায়নের জন্য লোক নিয়োগ করেন।

গত ২৮ জুন আদালতে আব্দুল মতিনের একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এই সুযোগটিকেই বেছে নেয় হত্যাকারীরা। সেদিন সকালে ভিকটিম আব্দুল মতিন আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে মজিদের ভাড়াটে খুনিরা তাকে অনুসরণ করতে থাকে। পরে একটি নির্জন স্থানে সুযোগ বুঝে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে হাত-পা বেঁধে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড শেষে মরদেহ সুন্দর মিয়ার পুকুরের দক্ষিণ পাশের পাকা রাস্তায় ফেলে আসামিরা পালিয়ে যায়।

সন্ধ্যা পর্যন্ত আব্দুল মতিন বাড়ি না ফেরায় তার স্ত্রী লাকি আক্তার শেফা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে হাত-পা বাঁধা ও গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে ওই রাতেই মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সদর মডেল থানার একটি বিশেষ টিম তদন্তে নামেন। ডিজিটাল প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে গত মঙ্গলবার (৩০ জুন) মৌলভীবাজার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারীসহ উল্লেখিত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মৌলভীবাজার ​সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে মামলার মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top