|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ


প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬

দেশ ডেস্ক:: বাংলাদেশ পুলিশের বড় পদে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। যাদের বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।

রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে ভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। জনস্বার্থে জারিকৃত সরকারের এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন।অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন– মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।
রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল) রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের অফিস কক্ষে তিনি (অ্যাটর্নি জেনারেল) কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে তার (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে অসংযত আচরণ, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এ কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এ নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top