|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আকুর দায় শোধের পরও ৩৬ বিলিয়নের ওপরে রিজার্ভ

আকুর দায় শোধের পরও ৩৬ বিলিয়নের ওপরে রিজার্ভ


প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ৭ জুলাই ২০২৬:: রেমিট্যান্সে উচ্চ প্রবাহের কারণে স্বস্তিতে রয়েছে ডলার বাজার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মে-জুন সময়ের জন্য ১৪৮ কোটি ডলারের বেশি পরিশোধের পরও রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। দায় শোধের আগে মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে গত মার্চ–এপ্রিলের জন্য আকুতে ১৫১ কোটি ডলার পরিশোধের পর মে মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ কমে ৩৪ বিলিয়নের নিচে নেমেছিলো।

আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী– আজ মঙ্গলবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। আগের দিন সোমবার যা ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার ছিলো। গত ১৪ জুন ৩১ বিলিয়নের ঘর ছাড়িয়েছিলো। আইএমএফের ঋণের শর্ত মেনে ২০২৩ সালের জুন থেকে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এর বাইরে আইএমএফের পদ্ধতি মেনে প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ (এনআইআরের) হিসাব করা হয়। সাধারণভাবে যা প্রকাশ করা হয় না। গতকাল এনআইর দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। এরপর রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে যায়। তবে অর্থপাচারে কড়াকড়ির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিট্যান্স বাড়ার কারণে রিজার্ভ বাড়ছে। প্রায় ৪৫ মাস পর গত ২৯ জুন গ্রস রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। আর গত ২৪ জুন রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

সংশ্লিষ্টরা জানান, আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমার মধ্যেও এভাবে রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ রেমিট্যান্সে উচ্চ প্রবাহ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রেমিট্যান্স বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি রয়েছে। চলতি মাসের প্রথম ৬ দিনে প্রবাসীরা প্রায় ৭০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় ৬৩ শতাংশ বেশি। ২০২৫–২৬ অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেশি ছিলো ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩৪ শতাংশ। আগের অর্থবছর রেমিট্যান্স বেড়েছিলো ৬৪২ কোটি ডলার যা ছিলো প্রায় ২৭ শতাংশ। রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে ডলার ১২২ টাকা ৭৫ পয়সায় স্থিতিশীল রয়েছে। আবার ধারাবাহিকভাবে কমতে থাকা রিজার্ভ বাড়ছে। পুরো অর্থনীতিকে যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top