বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ১১ জুলাই ২০২৬: বৃটেনের বার্মিংহামে সাংবাদিক, লেখক, পরিবেশবাদী ও মিডিয়া ব্যক্তিত্ব শেবুল চৌধুরীর রচিত ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক ফারুক আহমেদ।
কিংস পুরস্কারপ্রাপ্ত সংগঠন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি ইউকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নারী নেত্রী রাশিয়া খাতুন। সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন কবি ও গবেষক ড. সৈয়দ মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান ফরিদা বেগ, কবি ও গবেষক তাবেদার রসূল বকুল, কবি আবু মকসুদ, আমাদের বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খসরু খান, চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী, লেখক ও প্রাবন্ধিক আজাদ চৌধুরী এমবিই, বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর আব্দুল এম চৌধুরী সুমন ও কাউন্সিলর তাজ উদ্দিন, ব্যারিস্টার শাম উদ্দিন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী এমবিই, ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’-এর অন্যতম স্বত্বাধিকারী কবি আদিত্য অন্তর, বি অন টিভি বার্মিংহামের সিইও সাংবাদিক রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলাদেশি বিজনেস ফোরামের সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের কোষাধ্যক্ষ হেনা বেগম, বার্মিংহাম সাহিত্য পরিষদের প্রধান কবি অধ্যাপক সৈয়দ ইকবাল এবং শেফিল্ড সাহিত্য একাডেমির সভাপতি কবি আহমেদ হোসেন হেলাল ও সাধারণ সম্পাদক কবি নুরুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে প্রাবন্ধিক নোমান আল মনসুর, কমিউনিটি ব্যক্তিত্ব ম. আ. কাদির, শেখ খালিক উদ্দিন, রঞ্জু মিয়া, কবি আমিনা বেগম, অধ্যাপক শাকিরুল ইসলাম চৌধুরী শাহীন, তোফাজ্জল হোসেন চৌধুরী, ফিরোজ রব্বানী, আব্দুর রশিদ ভূঁইয়া, কবি নোমান আহমেদ, ম্যাজিশিয়ান আমিন আহমেদ, মাওলানা আব্দুল মুনিম, কবি বেলাল বদরুল, সাংবাদিক মিজান রাজা চৌধুরী, আখতারুন চৌধুরী গুলশান, মাহফুজ চৌধুরী মনি, কয়েসুজ্জামান কয়েস, শাহীন আহমদ, আজিজুর রহমান জগলু, সাইদুর রহমান চৌধুরী নিটুল, শিক্ষিকা সাবিহা চৌধুরীসহ বিপুলসংখ্যক কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি ইউকের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ থেকে পাঠানো কলামিস্ট ও লেখক আপ্তাব চৌধুরী এবং লন্ডন থেকে পাঠানো সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের লেখা গ্রন্থ-পর্যালোচনা পাঠ করেন কবি আমিনা বেগম।
পরে সভাপতি ও অতিথিরা লেখক শেবুল চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বার্মিংহাম সিটি কাউন্সিলের নবনির্বাচিত দুই বাঙালি কাউন্সিলরকেও অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি ইউকের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় এবং লেখকের পরিবারের পক্ষ থেকে অতিথিদের হাতে বই তুলে দেওয়া হয়।
আলোচনায় বক্তারা ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বাংলা ভাষায় বৃক্ষ পরিচিতি, সংরক্ষণ ও গুণাগুণ নিয়ে মানসম্মত বইয়ের সংখ্যা খুবই কম। এ ধরনের বই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রকাশক আদিত্য অন্তর জানান, গ্রন্থটির ইংরেজি সংস্করণও শিগগিরই প্রকাশ করা হবে।
সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজ প্রচণ্ড গরমের মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি লেখক শেবুল চৌধুরীর পূর্ণ সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য অগ্রণী আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি ইউকের পক্ষ থেকে ইল্বল ব্যাংকুইটিং হলের স্বত্বাধিকারী আব্দুল ইকবাল ও আব্দুল ইমরানকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠান শেষে লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, শেফিল্ডসহ বিভিন্ন শহর থেকে আগত কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়, যা মধ্যরাত পর্যন্ত চলতে থাকে।-সংবাদ বিজ্ঞপ্তি

