|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিস্টলে আশুরা উপলক্ষে শাহাদাত-ই কারবালা মাহফিল অনুষ্ঠিত

ব্রিস্টলে আশুরা উপলক্ষে শাহাদাত-ই কারবালা মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১১ জুলাই ২০২৬: পবিত্র আশুরা উপলক্ষে বৃটেনের ব্রিস্টলে শাহাদাত-ই কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম পরিচালনার জন্য নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

গত ৫ জুলাই ব্রিস্টলের ইস্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলের সূচনা হয় শাহাদাত-ই কারবালা মাহফিল ব্রিস্টল কমিটির আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের স্বাগত বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজিক। প্রধান অতিথি ছিলেন আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।

আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, আতিকুর রহমান, আইনুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী ও জুয়েল আহমদ।

হাফেজ আবিদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকরাম উদ্দিন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন এস এম আবু নছর তালুকদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম আরও গতিশীল করতে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন-আতিকুর রহমান, আব্দুল রাজিক, আঙ্গুর আলম, ইসলাম উদ্দিন, ছমরুল হক, আমিরুল আলম, আব্দুল হামিদ, কামরুল ইসলাম, তদরিস উল্লাহ, দিলদার মিয়া ও আব্দুল কাইয়ুম।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি আব্দুল গাফ্‌ফার ও মোহাম্মদ খায়রুল আলম লিংকন, সহ-সাধারণ সম্পাদক চমক আলী, কোষাধ্যক্ষ মো. আব্দুল আলীম, যুগ্ম কোষাধ্যক্ষ বদরুল আলম লিটন এবং সদস্য মোবারক আলী, মতসিন আলী, জাহিদুল ইসলাম, আবিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, মো. শিহাব উদ্দিন ও জুবায়ের আহমদ।

অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা ও কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top