|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ধূমপান ও তামাক ত্যাগে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’

ধূমপান ও তামাক ত্যাগে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৪ জুলাই ২০২৬:: টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য ব্যবহার ত্যাগে সহায়তা করতে চালু হয়েছে ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ কর্মসূচি। রাইজ-এর মাধ্যমে পরিচালিত এই উদ্যোগে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ পরামর্শ, বিনামূল্যে সহায়তা এবং আর্থিক প্রণোদনার সুযোগ পাবেন।

ধূমপান এবং সাদা, জর্দা ও পানসহ বিভিন্ন তামাকজাত পণ্য ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে। এসব অভ্যাস থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপন গড়ে তুলতে বাসিন্দাদের উৎসাহিত করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে।

কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা পাবেন ৮ থেকে ১২ সপ্তাহের ব্যক্তিগত সহায়তা পরিকল্পনা, বিনামূল্যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (এনআরটি) এবং প্রশিক্ষিত পরামর্শদাতাদের মুখোমুখি সহায়তা। ধাপে ধাপে অগ্রগতি অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ £২৫ পাউন্ড পর্যন্ত পুরস্কারও পেতে পারবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তামাক ত্যাগের ক্ষেত্রে সঠিক পরামর্শ, নিয়মিত সহায়তা এবং উপযুক্ত চিকিৎসা সহায়তা সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। রাইজ কর্মসূচি সেই সহায়তাগুলোকে সহজলভ্য করে তুলছে, যাতে অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাসের সঙ্গে ধূমপানমুক্ত জীবনের পথে এগিয়ে যেতে পারেন।

এই কর্মসূচি টাওয়ার হ্যামলেটসের ১৮ বছর বা তার বেশি বয়সী সকল বাসিন্দার জন্য উন্মুক্ত। যারা ধূমপান বা তামাকজাত পণ্য ব্যবহার ছাড়ার কথা ভাবছেন, তাদের এখনই প্রথম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরও তথ্য জানতে এবং কর্মসূচিতে অংশ নিতে ভিজিট করুন quitrightth.org অথবা ফোন করুন 0800 169 1943। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top