|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্টাফ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্টাফ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৬ জুলাই ২০২৬:: লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্টাফ অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) লন্ডনের এক্সেল লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইয়ুথ টিম, কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস ইউনিটসহ কাউন্সিলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা, উদ্ভাবনী উদ্যোগ এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রান্সপোর্ট সার্ভিস ইউনিটের সিনিয়র স্টাফ রবার্ট রেড তাঁর দীর্ঘ কর্মজীবনের নিবেদিতপ্রাণ সেবা, পেশাদারিত্ব এবং ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও অবদানের প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের কর্মী, সম্মানিত অতিথি এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাফল্য ও জনসেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব, উদ্ভাবনী চিন্তা এবং দলগত কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁদের এই অসামান্য অবদানকে স্বীকৃতি ও উৎসাহিত করতেই প্রতিবছর এ ধরনের স্টাফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি নির্বাহী মেয়র লুতফুর রহমান পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, কর্মীদের আন্তরিকতা, দক্ষতা এবং জনসেবার প্রতি অঙ্গীকারই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করছে। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, করতালি এবং সহকর্মীদের উচ্ছ্বসিত অংশগ্রহণের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্টাফ অ্যাওয়ার্ড ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top