|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বদলি-বাণিজ্যের অভিযোগে সাবেক পরিবেশ মন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

বদলি-বাণিজ্যের অভিযোগে সাবেক পরিবেশ মন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান


প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬

সিলেট প্রতিনিধি:: আওয়ামী লীগের সাবেক বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন এবং সাবেক প্রধান বন সংরক্ষক আমির হোসাইনের বিরুদ্ধে বদলি-বাণিজ্য ও অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে সম্প্রতি প্রধান বন সংরক্ষকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম সোমবার এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শাহাব উদ্দিনের মেয়াদকালে বন অধিদপ্তরে নিয়োগ ও বদলি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়েছে, ওই সময়ে সাবেক মন্ত্রীর ছেলে জাকির হোসেন জুমন, তৎকালীন প্রধান বন সংরক্ষক আমির হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি সিন্ডিকেটের মাধ্যমে বদলি-বাণিজ্য পরিচালনা করেন এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ তৈরি করেন।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে দুদক।

দুদকের চিঠিতে আমির হোসাইনের দায়িত্বকালীন বিভিন্ন রেঞ্জ ও বন চেকপোস্টে কর্মকর্তাদের পদায়নের অফিস আদেশ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগের বদলির আদেশ, বন বিভাগের বদলি নীতিমালা এবং বিভিন্ন বন বিভাগে দুই বছরের বেশি সময় কর্মরত কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন বন বিভাগ, সদর রেঞ্জ এবং ফরেস্ট চেক স্টেশনে কর্মরত কর্মকর্তাদের পদায়ন-সংক্রান্ত তথ্যও চেয়েছে দুদক।

সংস্থাটির অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে বদলি-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
কাউন্সিলর একরাম হত্যা : ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

কাউন্সিলর একরাম হত্যা : ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

ছয় মাসে ৮৬টি শিশু হত্যা, যৌননির্যাতনের শিকার ৩৩৬

ছয় মাসে ৮৬টি শিশু হত্যা, যৌননির্যাতনের শিকার ৩৩৬

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওলি-টিপু-ফয়জুল

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওলি-টিপু-ফয়জুল

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম গ্রীষ্মকালীন ভ্রমণ

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রথম গ্রীষ্মকালীন ভ্রমণ

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভাইরাল ভিডিও নিয়ে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা

ভাইরাল ভিডিও নিয়ে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top